মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মিরসরাইয়ে বিএনপি সং-ঘর্ষে ছাত্রদল কর্মীর মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
মিরসরাইয়ে বিএনপি সং-ঘর্ষে ছাত্রদল কর্মীর মৃত্যু ¦ ফাইল ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী গাজী তাহমিদ খান (২০) প্রাণ হারিয়েছেন। বুধবার সন্ধ্যায় সংঘর্ষের পর রাত ১২:৩০ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সংঘর্ষটি ঘটেছিল বারইয়ারহাট পৌর বাজারে।

নিহত তাহমিদ ছিলেন উত্তর হিঙ্গুলীর আলমগীর হোসেনের ছেলে। তিনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জোরারগঞ্জ থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে তিনি নিরাপদ সড়ক আন্দোলন মিরসরাই উপজেলা শাখার যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাম্প্রতিক সময়ে বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলে সক্রিয় ছিলেন।

পুলিশ ও স্থানীয় বিএনপি সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় ছাত্রদলের আয়োজিত মিলাদ মাহফিলে অংশ নেন তাহমিদ। অনুষ্ঠান শেষে কথাকাটাকাটির জেরে পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম নিয়াজীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন তাহমিদ।

প্রাথমিকভাবে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান। একই ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম নিয়াজী জানিয়েছেন, তাহমিদ নিয়মিত সংগঠনের কর্মসূচিতে অংশ নিতেন। তবে ঘটনাটি দলীয় নয়, ব্যক্তিগত বিরোধের কারণে সংঘটিত হয়েছে।

মিরসরাই সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন বলেন, এটি কোনো দলীয় অন্তঃকোন্দল নয়। বাজারে একজন কর্মীর আচরণ নিয়ে **রেস্তোরাঁ ব্যবসায়ী ও বিএনপি নেতা নজরুল ইসলামের সঙ্গে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়।

জোরারগঞ্জ থানার ওসি কাজী নাজমুল হক জানিয়েছেন, কথাকাটাকাটি থেকে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কয়েকজন আহত হন। তাঁদের মধ্যে একজন তাহমিদ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ঘটনার পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X