মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরের বকচরে ১৬ ভরি স্বর্ণালংকার ও দেড় লাখ টাকা চুরির ঘটনায় মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১১ পিএম
ছবি-ইন্টারনেট

যশোর শহরের বকচর এল মার্কেট এলাকায় একটি বাসায় চুরির ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। প্রাচীর টপকে বাড়িতে ঢুকে চোরেরা ঘরের সিলিং খুলে আলমারি ভেঙে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী নূর মোহাম্মদের স্ত্রী তাসলিমা খাতুন মামলায় উল্লেখ করেন, গত ১০ ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত বাসায় কেউ উপস্থিত ছিলেন না। এ সময় অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়ির ভেতরে প্রবেশ করে সিলিং খুলে ঘরে ঢোকে। পরে আলমারি ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে পাঁচটি সোনার চেইন, সাতটি আংটি, তিন জোড়া সোনার বালা, একটি সিঙ্গেল সোনার বালা ও পাঁচ জোড়া কানের দুল। এসব স্বর্ণালংকারের বর্তমান বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X