মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

হাদির মরদেহ সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছালো, লাখো মানুষের ঢল

ঢাকা অফিস
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০২:২৩ পিএম
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পিএম
হাদির মরদেহ সংসদের দক্ষিণ প্লাজায় পৌঁছালো, লাখো মানুষের ঢল

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে গোসলের পর শরিফ ওসমান হাদির মরদেহ পৌঁছেছে রাজধানীর জাতীয় সংসদে, দক্ষিণ প্লাজায়। জানাজার সময় পুরো এলাকা লাখো মানুষের ঢলে পরিণত হয়েছে। যেমনই জানাজার সময় ঘনিয়ে আসছে, মানুষের উপস্থিতি তেমনই বৃদ্ধি পাচ্ছে।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে মরদেহ জানাজার জন্য সেখানে আনা হয়। খামারবাড়ি থেকে আসাদ গেট পর্যন্ত এলাকা জনসমুদ্রের মতো ভরে গেছে। মানুষ হাতে জাতীয় পতাকা এবং মুখে স্লোগান নিয়ে উপস্থিত হয়েছেন। এই বিশাল জনসমাগম সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ১৬টি প্রবেশপথ ব্যবহার করে মানুষকে ভেতরে ঢুকাচ্ছে।

এর আগে, সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়।

এদিকে, ভোর থেকেই হাসপাতালের সামনে মানুষ সমবেত হয়েছে শরিফ ওসমান হাদিকে শেষবারের মতো দেখার জন্য। দেশে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। সমস্ত সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

শরিফ ওসমান হাদি গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন। তাকে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার সার্জারি সম্পন্ন হয়। পরে পরিবারের ইচ্ছায় তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X