মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন আটক

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:২৩ এএম
আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন আটক । ফাইল ফটো

বরিশাল থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২০ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামে তার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দুটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন বলে জানা গেছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবি পুলিশের একটি দল যৌথ অভিযানের মাধ্যমে তাকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনা পরিষদের সভাপতি এবং শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন ‘জয়বাংলা বাবুল’ নামেও পরিচিত। রাজধানীর পূর্বাচল উপশহর সংলগ্ন গ্রেটওয়াল ল্যান্ড প্রপার্টিজ লিমিটেড প্রকল্পসহ দেশের আবাসন খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে ওসি মজিবর রহমান জানান, ‘ডেভিল হ্যান্ট ফেজ–২’ নামের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে কোন থানায় কী ধরনের মামলা রয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X