মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

‘নির্বাচনে আমরা সারা বিশ্ব থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি’

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম
সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর প্রচারণামূলক ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে পর্যবেক্ষক আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১১টায় ভোলা সরকারি স্কুল মাঠে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর প্রচারণামূলক ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সারা পৃথিবী থেকে পর্যবেক্ষকদের আহ্বান করেছি। আমরা চাই বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে নির্বাচনের সময় কেউ কোনো ধরনের গন্ডগোল করার সুযোগ না পায়।

তিনি আরও জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আমেরিকান রিপাবলিক ইনস্টিটিউটসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে। এসব পর্যবেক্ষকদের সার্বিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে বলেও আশ্বস্ত করেন তিনি।

নির্বাচনী পরিবেশ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। কারণ দীর্ঘদিন তারা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আমরা আশা করছি, এবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এবং সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, যেকোনো নির্বাচনে ছোটখাটো সমস্যা থাকতে পারে। কিন্তু মূল বিষয় হলো—মানুষের মতামত সঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কি না। বিগত কথিত তিনটি নির্বাচনে সেটি হয়নি। এবার যেন সেই ঘাটতি না থাকে, সেটিই আমাদের প্রত্যাশা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান এবং পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছার। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ ভোটের গাড়ির উদ্বোধনে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের কার্যক্রম প্রত্যক্ষ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X