মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকচাপায় নিহত ৪

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১১:১২ এএম
রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাকচাপায় নিহত ৪

রাজশাহীর পুঠিয়া উপজেলার কলার হাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হাটের ভেতরে ঢুকে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে কলার হাটে স্বাভাবিক কেনাবেচার সময় হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই চারজন ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে সকাল ৭টা ৫০ মিনিটে সংবাদ পেয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে, সকাল ৭টা ৫৫ মিনিটে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পুঠিয়া ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় দুই কিলোমিটার।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বালু ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হাটের ভেতরে ঢুকে পড়ার কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। পুঠিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট এবং নাটোর ফায়ার স্টেশনের একটি ইউনিট যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

দুর্ঘটনায় নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X