মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মানবিক আয়োজন নিয়ে শীতার্তদের পাশে সায়েম সিদ্দিকী

কাগজ সংবাদ
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম
বৃহস্পতিবার যশোরের আরএন রোডের বিশিষ্ট ব্যবসায়ী সায়েম সিদ্দিকীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয় । ছবি : গ্রামের কাগজ

নতুন বছরের প্রথম দিনে ব্যতিক্রমী আয়োজনে দৃষ্টান্ত স্থাপন করলেন যশোর আরএন রোডের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও হোটেল সামস্ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সায়েম সিদ্দিকী। নিজস্ব উদ্যোগে প্রায় এক হাজার মানুষকে উন্নত মানের দুপুরের খাবার খাইয়েছেন। একই সাথে উপহার দিয়েছেন শীতবস্ত্র। আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয় দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া মাহফিল মধ্য দিয়ে।

বৃহস্পতিবার দুপুরে আরএন রোডস্থ সায়েম সিদ্দিকী তার নিজ বাসভবনের সামনে অসহায় গরীব, পথচারী ও ছিন্নমূল মানুষদের দুপুরের খাবার খাওয়ান। এরপর প্রত্যেকের হাতে নতুন বছরের উপহার স্বরূপ কম্বল তুলে দেন সায়েম সিদ্দিকী ও তার ছেলে শামস সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যশোর পৌরসভার সাবেক কাউন্সিলর রাশেদ আব্বাস রাজ, বিশিষ্ট ব্যবসায়ী বদরুজ্জামান বাবলুসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।

সায়েম সিদ্দিকী জানান, দীর্ঘ ২৬ বছর ধরে তিনি গরীব ও অসহায় মানুষকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। তারই ধারবাহিকতায় এ বছরও আয়োজন করা হয়েছে। অসহায়, গরীব ও ছিন্নমূল মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে রাস্তার পাশে-ফুটপাতে তারা অনেক কষ্টে রাতযাপন করেন। শীতে মানুষ অনেক কষ্ট করছে। তাই তাদের কষ্ট সামান্য লাঘবের জন্য এই আয়োজন করেছি। আশা করি কিছুটা হলেও তাদের শীতের কষ্ট দূর হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X