মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

চট্টগ্রাম-১ আসনের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
চট্টগ্রাম-১ আসনের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে যাচাই-বাছাইয়ে তাঁদের মনোনয়ন বাতিল করা হয়। দলের মনোনয়ন না থাকা, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর থাকা, প্রার্থীর প্রস্তাবকারী হিসেবে নিজের নাম থাকাসহ বিভিন্ন কারণে তাঁদের প্রার্থিতা বাতিল হয়েছে।

চট্টগ্রাম-১ আসনে ১০ জন মনোনয়নপত্র জমা দেন। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে তাঁদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। বাদ পড়া তিনজন হলেন শাহীদুল ইসলাম চৌধুরী, এরশাদ উল্যা ও মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি।

বিএনপির প্রার্থী হিসেবে এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন শাহীদুল ইসলাম চৌধুরী। তবে দলের মনোনয়ন না থাকায় সেটি বাতিল হয়েছে। জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দেওয়া মোহাম্মদ এরশাদ উল্যা নিজেকেই নিজের প্রস্তাবকারী হিসেবে উল্লেখ করেছেন। এ কারণে তাঁর মনোনয়নও বাতিল হয়।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসনটিতে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন মোহাম্মদ আশরাফ ছিদ্দিকি। নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করতে হয় স্বতন্ত্র প্রার্থীদের। তবে আশরাফ ছিদ্দিকির জমা দেওয়া তালিকা যাচাইয়ে দেখা যায়, সেখানে মৃত ব্যক্তিরও স্বাক্ষর রয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানান, তালিকা থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে নেওয়া ১০ জন ভোটারের ৮ জনই বলেছেন তাঁরা সই করেননি।

যাচাই-বাছাই শেষে চট্টগ্রাম-১ আসনে বৈধ প্রার্থীরা হলেন বিএনপির নুরুল আমিন, জামায়াতের মোহাম্মদ ছাইফুর রহমান, জাতীয় পার্টির সৈয়দ শাহাদাৎ হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) এ কে এম আবু ইউছুপ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের রেজাউল করিম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ফেরদৌস আহমদ চৌধুরী।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার সোমাইয়া আক্তার বলেন, শুক্রবার যাচাইয়ে ১০ জনের মধ্যে ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনীয় ডকুমেন্টস না থাকায় ৩ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১৫টি আসনের রিটার্নিং কর্মকর্তা হচ্ছেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অন্য আসনটিতে রয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। মনোনয়নপত্র বাছাই গত ৩০ ডিসেম্বর শুরু হয়েছে। চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ দেওয়া হবে পরদিন ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা; চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

এবারের নির্বাচনে তিন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ২৩১ জন। তবে শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৪৩ জন। সবচেয়ে বেশি, অর্থাৎ ১২টি করে মনোনয়নপত্র জমা পড়েছে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) ও চট্টগ্রাম-১১ (বন্দর, ইপিজেড ও পতেঙ্গা) আসনে। সবচেয়ে কম, তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X