মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রংপুরের শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেফতার

রংপুর সংবাদদাতা
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম
রংপুরের শীর্ষ সন্ত্রাসী মেরিল সুমন গ্রেফতার

আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টার অভিযোগে রংপুরের শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমন (৩৬)-কে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি (শুক্রবার) রাতে ঠাকুরগাঁও সদর থানার কিসমত দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেরিল সুমন রংপুর নগরীর শালবন এলাকার বাসিন্দা এবং তিনি আবু হানিফের ছেলে।

পুলিশের রেকর্ড অনুযায়ী, মেরিল সুমনের বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতি ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মোট ৯টি মামলা রয়েছে।

গোয়েন্দা তথ্যে জানা গেছে, মেরিল সুমন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি এবং অর্থের বিনিময়ে প্রতিপক্ষকে হামলার মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সম্প্রতি সে আসন্ন নির্বাচনে প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার গোপন পরিকল্পনায় যুক্ত ছিল।

গোয়েন্দা নজরদারি জোরদার হলে সে রংপুর ছেড়ে ঠাকুরগাঁওয়ে আত্মগোপন করে এবং সেখান থেকেই তার ক্যাডার বাহিনী সংগঠিত করার অপচেষ্টা চালায়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগর ডিবি ও ঠাকুরগাঁও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী বলেন, আসন্ন নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে মেরিল সুমনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X