মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
মাদারীপুর-১,২ ও ৩ আসন:

২২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা, বাদ পড়লেন ৫ প্রার্থী

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
মাদারীপুরের ৩ আসনে ২২ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১, ২ ও ৩ আসনে বিভিন্ন দলের ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে ২২ প্রার্থীর মনোনয়ন বৈধ ও ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে মাদারীপুর-৩ আসনেরটা ঘোষণা করা হয়। এর আগে শুক্রবার মাদারীপুর-২ আসন ও বৃহস্পতিবার (১ ডিসেম্বর) মাদারীপুর-১ আসনেরটা ঘোষণা করেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাদারীপুর-১ আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে একজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকি ১০ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা। অবৈধ ঘোষণা হওয়া প্রার্থী হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসান। বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী নাদিরা আক্তার মিঠু চৌধুরী, জামায়াতে ইসলামী’র দলীয় প্রার্থী মো. সরোয়ার হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী আবদুল আলী, জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু, খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী সাইদ উবিন আহমাদ হানজালা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আকরাম হুসাইন, গণ অধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মো. হাদিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহ প্রার্থী) মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু, স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহ প্রার্থী) শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান নুরুউদ্দিন মোল্লা।

মাদারীপুর-২ আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এরমধ্যে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। মনোনয়ন বাতিল প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারী ও আরেক স্বতন্ত্র প্রার্থী রেয়াজুল ইসলাম। এছাড়া বাকি ৮ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা আলী আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা আব্দুস সোবাহান, জাতীয় পার্টির প্রার্থী মো. মহিদুল ইসলাম মুহিদ হাওলাদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ (মার্ক্সবাদী) এর প্রার্থী মো. দিদার হোসেন, কল্যাণ পার্টির প্রার্থী সুবল চন্দ্র মজুমদার, স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী প্রার্থী) মিল্টন বৈদ্য ও স্বতন্ত্র প্রার্থী শহীদুল ইসলাম খান।

মাদারীপুর-৩ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এরমধ্যে দুইজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল প্রার্থীরা হলেন স্বতন্ত্রপ্রার্থী মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থী আমিনুল ইসলাম। এছাড়া ৪ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বৈধ ঘোষণা করা প্রার্থীরা হলেন বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রফিকুল ইসলাম, সুপ্রীম পার্টির প্রার্থী নিতাই চক্রবর্তী, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় প্রার্থী আজিজুল হক।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X