মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ

ঢাকা অফিস
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম
শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ভোগান্তিতে হাজারো মানুষ

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে ঢাকার গুরুত্বপূর্ণ কয়েকটি মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন। বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে শুরু হওয়া এই অবরোধের ফলে সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড় ও তাঁতীবাজার এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

হঠাৎ সড়ক অবরোধের কারণে এসব এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে অফিসগামী মানুষ, রোগী ও শিক্ষার্থীসহ হাজার হাজার সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।

যানজটে আটকে থাকা এক মোটরসাইকেলচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি আন্দোলন করিনি। শিক্ষার্থীরা তাদের অধিকারের জন্য দাঁড়াচ্ছে—এটা ঠিক আছে। কিন্তু তার জন্য সাধারণ মানুষকে হয়রানি করা কতটা যৌক্তিক? তারা মূল সড়ক বন্ধ করে দিয়েছে, পেছন দিয়ে যাওয়ার সুযোগও দিচ্ছে না। এটা কি একজন শিক্ষার্থীর মানবিকতা?

তিনি আরও বলেন, কারো অফিস আছে, কেউ হাসপাতালে যাবে, কেউ অসুস্থ রোগী নিয়ে বের হয়েছে। এত মানুষের দুর্ভোগ সৃষ্টি করে রাস্তা আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অধিকার আদায় করুন, সমস্যা নেই—কিন্তু মানুষের কষ্টের বিনিময়ে নয়।

ওই মোটরসাইকেলচালক বলেন, আগামীর ভবিষ্যৎ যদি তোমরাই হও, তাহলে মানুষের অধিকারও দিতে হবে। নিজের ভেতরে মানবিকতা না থাকলে কোনো আন্দোলনই সফল হয় না।

ভোগান্তির শিকার এক রাইড শেয়ারিং চালক বলেন, আন্দোলন করতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে করুক। রাস্তায় নেমে সাধারণ মানুষকে কেন কষ্ট দিচ্ছে?

তিনি আরও বলেন, প্রতিদিন যদি এভাবে রাস্তা অবরোধ হয়, তাহলে আমাদের সংসার চলবে কীভাবে? যেকোনো দাবিতে যেভাবে রাস্তা বন্ধ করা হচ্ছে, তা দেশ ও মানুষের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X