মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় হোটেল মালিকের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০৫:২৮ পিএম
চাঁদপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করায় হোটেল মালিকের জরিমানা

চাঁদপুর শহরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত এবং কাঁচা খাবারের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণের দায়ে একটি হোটেলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এর নেতৃত্বে শহরের ঢাকা হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ অনিয়মের প্রমাণ পাওয়ায় ঢাকা হোটেলের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। অভিযুক্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর না করার অঙ্গীকার করা হয়েছে।

এছাড়া নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে আশপাশের অন্যান্য খাদ্যপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। একই সঙ্গে ভোক্তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয় এবং ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X