মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:২৫ পিএম
দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ

দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী ও বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন নির্বাচনী এলাকা হাকিমপুর উপজেলার বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন।

রোববার (১৮ জানুয়ারি) সকাল ১১টার দিকে তিনি হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের রিকাবী চকচকা মাদ্রাসার সামনে স্থানীয় সাধারণ মানুষ, ভোটার ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। এ সময় ডা. জাহিদ হোসেন উপস্থিত মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ ও এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগকালে তিনি মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করেন বিএনপি মনোনীত এই প্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, আলিহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলাম এবং ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মনিরুজ্জামান। এছাড়াও স্থানীয় ওয়ার্ড নেতা মাহবুব আলম, গোলাম রব্বানী মিলন, নাসির উদ্দীন, শফিকুল ইসলামসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X