মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পেশি শক্তি দিয়ে কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে না : অর্থ উপদেষ্টা

এ কে আজাদ, চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম
অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বর্তমানে আর রাজনৈতিক চাপ নেই, তাই কোনো দল শুধুমাত্র অর্থ বা পেশি শক্তি দিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি বলেন, সবার সহযোগিতা থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আমরা চাই এমন নেতা আসুক, যিনি কথায় নয়, কাজে প্রমাণ দিবেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় এবং ভোটের গাড়ির কার্যক্রম ও স্টল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা আরও বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভঙ্গুর নয়। ১৮ মিলিয়ন থেকে ৩২ মিলিয়নে উন্নীত করা হয়েছে। তিনি তুলনা করে বলেন, অর্থনৈতিক অবস্থা এতদিন আইসিইউতে ছিল, এখন কেবিনে স্থানান্তর হয়েছে। এ ধরনের সংস্কার যে কোনো সরকারের দায়িত্ব। তাই সরকার গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।

ড. সালেহউদ্দিন আহমেদ উল্লেখ করেন, পে-স্কেল সংস্কার প্রয়োজন, এবং সরকার এ বিষয়ে কাজ করছে। বাস্তবায়নের জন্য প্রচুর অর্থের প্রয়োজন, তবে যতটুকু সম্ভব তা বাস্তবায়নে চেষ্টা করা হবে।

এই সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, এবং পুলিশ সুপার মো. রবিউল হাসান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X