মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরবে বিএনপি : তারেক রহমান

দিদারুল আলম, চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম
চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বলেছেন, অপরাধী যেই হোক, ক্ষমতায় এলে ছাড় দেওয়া হবে না। দুর্নীতির মূল চাবিকাঠি আমরা সঠিকভাবে চেপে ধরব।

সমাবেশে তিনি বলেন, আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী দলের সমালোচনা করতে পারি, কিন্তু এতে কারও উপকার হবে না। বিএনপি একমাত্র দল যারা ক্ষমতায় থাকা অবস্থায় মানুষের জন্য কাজ করেছে।

তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের জন্য উৎপাদন বৃদ্ধি করার প্রয়োজনীয়তা উল্লেখ করে বলেন, আমরা কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দিতে চাই, যাতে তারা বিভিন্ন সুযোগ-সুবিধা পেতে পারে।

চট্টগ্রামের সাথে তার পারিবারিক ও রাজনৈতিক আবেগের সম্পর্ক তুলে ধরে তারেক রহমান বলেন, চট্টগ্রামে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন এবং শহীদ হয়েছেন। এছাড়া খালেদা জিয়াকে দেশের নেত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই শহরের সঙ্গে আমাদের আবেগের গভীর সম্পর্ক রয়েছে।

জলাবদ্ধতা সমস্যা সমাধানের পরিকল্পনা প্রকাশ করে তিনি বলেন, চট্টগ্রামের খাল ও নালা বন্ধ হওয়ায় শহরে জলাবদ্ধতার সমস্যা দেখা দেয়। তাই আমরা খাল কাটার উদ্যোগ নিতে চাই এবং জনগণকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাই।

তিনি আরও বলেন, চট্টগ্রামে অনেক ইপিজেড স্থাপিত হয়েছিল বিএনপির সময়, যা লাখ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। আগামী নির্বাচনে আমাদের ভোট দিলে আরও নতুন ইপিজেড স্থাপন করা হবে এবং চট্টগ্রাম হবে বাণিজ্যিক রাজধানী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X