মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
জামায়াত আমির

আমরা সবাই মিলেমিশে সামনের দিকে এগোতে চাই

ঢাকা অফিস
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম
রাজধানীর উত্তর কাফরুলে ঢাকা–১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারা বাংলাদেশকেই আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ হিসেবে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা পেছনে ফিরে কামড়াকামড়ি করতে চাই না এবং জাতিকেও বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনের দিকে এগোতে চাই।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় নিজের নির্বাচনী জনসংযোগ শুরু করার আগে তিনি এই মন্তব্য করেন। এদিন তিনি উত্তর কাফরুল হাইস্কুল থেকে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেন।

ডা. শফিকুর রহমান তার এক প্রতিদ্বন্দ্বীর প্রতি সংবেদনশীল মনোভাব প্রকাশ করে বলেন, আমার একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন। তাকে আমরা ওয়েলকাম করি। আসুন ময়দানে, আমরা সবাই আমাদের প্রচারণা সুন্দরভাবে, ভদ্রভাবে ও শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যাই। আমরা জনগণের ওপর আস্থা রাখি এবং জনগণ যাকে পছন্দ করবে, আমরা সবাই মিলে তাকে সমর্থন করব।

তিনি আরও বলেন, এই এলাকা আমি অন্তরে ধারণ করি এবং এর উন্নয়নের স্বপ্ন দেখি। প্রতিটি সমস্যার সমাধান করতে আমরা পরিকল্পনা তৈরি করেছি। আল্লাহ যদি সুযোগ দেন এবং জনগণ আমাদের ভোটে সমর্থন দেন, ইনশাআল্লাহ আমরা উত্তর কাফরুলকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলব।

নিজের নির্বাচনী এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘আমরা আশা করি, সমবেতভাবে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে একটা আদর্শ এলাকা গড়তে পারব। এখানে অনেক সমস্যা আছে। জলাবদ্ধতার সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, স্কুল-কলেজের সমস্যা। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, আদর্শ মানের মানসম্মত কোনো হাসপাতাল নেই, খেলার মাঠ নেই, পার্ক নেই, ওয়াকওয়ে নেই, বিশ্রামের, ব্যায়ামের কোনো জায়গা নেই। এই ধরনের অনেকগুলো সমস্যা আছে। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে রূপকল্প তৈরি করেছি। সবাইকে নিয়েই সমাধান করব। আপনারা দোয়া করবেন।’

জানা যায়, এদিন বিকেলে মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মহিলাসমাবেশ করবেন শফিকুর রহমান। পরে মাগরিবের নামাজের পর মিরপুর ১৩ নম্বর খাদিমুল ইসলাম মসজিদ (হারম্যান মেইনার স্কুলের পেছনে) গণসংযোগ ও পথসভা করার কথা রয়েছে। আর এশার নামাজ পড়ে মিরপুর ১০ নম্বর ফলপট্টি মসজিদ এলাকায় গণসংযোগ ও পথসভা করবেন তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X