মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতির কবর রচনা করা হবে: নবাবগঞ্জে আনোয়ারুল

এম সাজেদুল ইসলাম সাগর, নবাবগঞ্জ (দিনাজপুর)
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ এএম
নয়ানী জামিরা গ্রাম জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভায় আনোয়ারুল ইসলাম।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার নয়ানী জামিরা গ্রামের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামি ক্ষমতায় গেলে দেশ থেকে দুর্নীতির কবর দেওয়া হবে। ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে মানুষের জানমাল,ইজ্জত ও অধিকার নিরাপদ থাকবে। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের শিকার। এ অবস্থা থেকে মুক্তি পেতে সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্বের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, সংসদে সৎ লোক গেলে দেশ ও জাতির ভাগ্য পরিবর্তন সম্ভব।জামায়াতে ইসলামি জনগণের অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করে যাচ্ছে। এজন্য আসন্ন নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পাশে দাঁড়ানোর জন্য তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

শুক্রবার (০৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে ৪ নম্বর ওয়ার্ড নয়ানী জামিরা গ্রাম জামায়াতে ইসলামীর উদ্যোগে পথসভায় সভাপতিত্ব করেন ইন্জি: নুরুজ্জামান। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এবং দিনাজপুর-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম।

সভায় দিনাজপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সহসভাপতি মাওলানা রমজান আলী,জেলা নাগরিক পার্টির যুগ্ম-আহবায়ক গোলাম মোস্তফা বিএসসি, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, ভাদুরিয়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আন্তাজ আলীসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X