মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

মিরসরাইয়ে চলন্ত কাভার্ড্যানে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪৩ পিএম
মিরসরাইয়ে চলন্ত কাভার্ড্যানে গ্যাস লিকেজ হয়ে অগ্নিকাণ্ড।

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি কাভার্ডভ্যানে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে বারইয়ারহাট পৌরসভার ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস সূত্র জানায়, মসকিউটো কিলার (মশা মারার ব্যাট) বহনকারী কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ট-১৬-৪০৪০) চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মিরসরাইয়ের বারইয়ারহাট এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়ির কেবিনে আগুন ধরে যায়। আগুনের ধোঁয়া দেখতে পেয়ে চালক ও তার সহকারী দ্রুত গাড়ি থেকে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পান।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা গ্যাস লিকেজের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X