মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

তানোরে দীর্ঘদিন পর আওয়ামী লীগ কার্যালয় খুলে খিচুড়ি বিতরণ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ এএম
তানোরে দীর্ঘদিন পর আওয়ামী লীগ কার্যালয় খুলে খিচুড়ি বিতরণ

রাজশাহী জেলার তানোর উপজেলা এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকার পর স্থানীয় বাংলাদেশ আওয়ামী লীগ–এর একটি কার্যালয় পুনরায় খোলা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কলমা ইউনিয়নের দরগাডাঙ্গা এলাকায় দলটির নেতাকর্মীরা আনুষ্ঠানিকভাবে অফিসটি চালু করেন বলে জানা গেছে।

অফিস খোলাকে কেন্দ্র করে সেখানে খিচুড়ি রান্না ও বিতরণের আয়োজন করা হয়। উপস্থিত নেতাকর্মীরা একে “খিচুড়ি পার্টি” হিসেবে উল্লেখ করে ছোট আকারে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন। একজন আওয়ামী লীগের কর্মী ভিডিও ধারণ করে পরে রাতে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘অনেকদিন ধরে বন্ধ ছিল আমাদের এই অফিস। আমরা আজ ওপেনিং করলাম। অফিসটা খোলা হলো সবাইকে নিয়ে রমজানের প্রথম রোজায়। বঙ্গবন্ধুর সৈনিকরা আছে, থাকবে।’

ওই আওয়ামী লীগ কর্মী আরও বলেন, ‘তারেক জিয়াকেও বলি, আপনি তারেক জিয়া এগিয়ে যান। যদি কোনোদিন আপনার কোনো সমস্যা হয়, বঙ্গবন্ধুর সৈনিকদের স্মরণ করবেন। পুলিশ প্রশাসন ব্যর্থ হতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর সৈনিকরা ব্যর্থ হবে না। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।’

এদিকে, এ ঘটনার পর ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ প্রকাশ্যে এসে এসব করতে পারে না। তাদের গ্রেফতারের দাবিও জানিয়েছেন স্থানীয়রা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X