মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নারীর অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব : এমপি মিলন

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০২:৫৭ পিএম
পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এমপি শফিকুল হক মিলন ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন বলেছেন, নারীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। নারীদের দক্ষতা ও অংশগ্রহণ ছাড়া দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জন করা যায় না।

রোববার (৮ মার্চ ২৬) সকালে পবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, প্রতিটি আন্তর্জাতিক দিবসের পেছনে সংগ্রামের ইতিহাস লুকিয়ে রয়েছে। তাই পরিবার থেকে শুরু করে সমাজকে নারীদের উন্নয়নের পথে উৎসাহিত করতে হবে।

তিনি উল্লেখ করেন, বিএনপির রাষ্ট্র কাঠামোর সংস্কারের ৩১ দফায় নারীদের উন্নয়নের কথা বলা হয়েছে। অর্ধেক জনসংখ্যা নারী, তাই তাদের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন অসম্ভব।

বিএনপির অতীতের পদক্ষেপগুলো স্মরণ করে তিনি বলেন, খালেদা জিয়ার শাসনামলে বিএনপি সরকার নারীর আর্থ-সামাজিক ক্ষমতায়নের জন্য দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা নিশ্চিত করেছিল এবং ১৯৯৪ সালে ‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিল। মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে নারীদের সুযোগ বৃদ্ধিতেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এছাড়াও বর্তমানে বিএনপি নারীদের জন্য ফ্যামিলি কার্ড, বিশেষ মহিলা বাস সার্ভিস এবং স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষার পরিকল্পনা নিয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ¦ ছবি: হাফিজুর রহমান পান্না

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোহাম্মদ সবুজ ইসলাম। অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মাসুমা মোস্তারী, শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন, পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ প্রমুখ।

এর আগে, আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X