মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

দাবিকৃত টাকা না পেয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম
মোংলায় জমি বিরোধে যুবককে মারধরের অভিযোগ। ছবি: প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় জমি নিয়ে বিরোধের জেরে বনি মোল্লা (১৮) নামে এক যুবককে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বর্তমানে আহত বনি মোল্লা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার সন্ধ্যায় মোংলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শামছুর রহমান সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। বুধবার সকালে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের অভিযোগ, প্রতিবেশী হারুন খাঁ (৫২) ও তার ছেলে মাহি হোসেন অপু (২০)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। সম্প্রতি ওই জমিতে ভবন নির্মাণের কাজ শুরু করলে অভিযুক্তরা মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবি করা টাকা না দেওয়ায় বনির ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগীর মা আছমা আক্তার বেবী জানান, মঙ্গলবার সন্ধ্যায় বনি মোল্লা স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় হারুন খাঁর নেতৃত্বে মাহি হোসেন অপুসহ ১০-১২ জন লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে এসে তার ওপর হামলা চালায়। এতে বনির ঠোঁট কেটে যায়, সামনের তিনটি দাঁত পড়ে যায় এবং ডান হাতের কনুই ভেঙে যায়।

স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে সরে যায়। পরে বনিকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের ঘনিষ্ঠ একটি সূত্র দাবি করেছে, জমি নিয়ে বিরোধ থাকলেও ঘটনাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে অতিরঞ্জিত করা হয়েছে।

মোংলা থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল কালাম আজাদ বলেন, হামলার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X