মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পাবনায় চা স্টলে বসে থাকা অবস্থায় দূর্বৃত্তদের গুলিতে ২ জন আহত

অরুন শীল পাবনা থেকে
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১২:০৫ পিএম
পাবনায় চা স্টলে বসে থাকা অবস্থায় দূর্বৃত্তদের গুলিতে ২ জন আহত

চাটমোহরে চা স্টলে বসে টেলিভিশন দেখার সময় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে দুইজন গুরুতর আহত হযেছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি এলাকার লালনের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। রক্তাক্ত জখম অবস্থায় আহত দুই জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

আহত দুই জন হলেন মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিণপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম হোসেন ও মৃত রমজান আলীর ছেলে সাজেদুল ইসলাম। পেশায় দিনমজুর।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ইফতারি শেষে লালনের মোড় এলাকায় রাজ্জাকের চা স্টলে বসে টেলিভিশন দেখছিলেন নাঈম হোসেনও সাজেদুল ইসলাম। এ সময় অতর্কিতভাবে মুখোশধারী অজ্ঞাত তিন দুর্বৃত্ত কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়।

এ সময় সাজেদুল ইসলামের হাতে এবং নাঈম হোসেনের তলপেটে গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন। পরে রক্তাক্ত জখম অবস্থায় আহত দুইজনকে উদ্ধার করে প্রথমে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এরপর আহত দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে মূমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে কেন বা কী কারণে এই ঘটনা তা প্রাথমিক অবস্থায় জানা সম্ভব হয়নি।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. খন্দকার নাফিস সাদিক বলেন, গুরুতর রক্তাক্ত অবস্থায় দুইজন হাসপাতালে আসার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরওয়ার হোসেন জানান, বিষয়টি শোনার পর আহত দুইজনকে রাজশাহীতে পাঠানো হয়েছে। সেই সাথে ঘটনাস্থলেও পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান ওসি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X