মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

স্নেহের বাঁধন ভাঙেনি মৃত্যুতে: দাদাসহ দুই নাতির চিরঘুমে স্তব্ধ মোংলা

এমএম ফিরোজ, মোংলা
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৭:১৪ পিএম
মোংলা পৌর কবরস্থানে দাদা ও দুই নাতির তাজা কবর ঘিরে শোকাহত মানুষের ভিড়, দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন স্বজন ও এলাকাবাসী। ছবি: প্রতিনিধি

কবরের ওপর এখনো তাজা মাটির স্তূপ। সেই মাটিকে ঘিরে দাঁড়িয়ে আছে শোকাহত মানুষের ভিড়। শুক্রবার মোংলার মাটিতে যে কান্না আর আহাজারি ছড়িয়ে পড়েছিল, শনিবারও তার রেশ কাটেনি। দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন এই হৃদয়বিদারক দৃশ্য দেখতে। যেন নিজের চোখে না দেখলে বিশ্বাসই হচ্ছে না—একটি পরিবারের একাধিক প্রজন্ম এখন পাশাপাশি চিরনিদ্রায় শায়িত।

শনিবারও মোংলা পৌর কবরস্থানের পরিবেশ ভারী ও থমথমে। গ্রাম-শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন কবরগুলো দেখতে। কেউ নীরবে দাঁড়িয়ে থাকছেন, কেউবা দীর্ঘশ্বাস ফেলছেন। আগতরা আঙুল তুলে দেখিয়ে দিচ্ছেন—‘এই কবরটি পরিবারের কর্তা আব্দুর রাজ্জাকের, আর ঠিক পাশেই শুয়ে আছে তার প্রিয় দুই নাতি।’

প্রিয়জন হারানোর বেদনায় স্বজনরা যেন বাকরুদ্ধ। কবরস্থানে পাশাপাশি থাকা নয়টি কবরের সারি দেখলেই বুকের ভেতর কেমন একটা ভারী নীরবতা নেমে আসে। জীবদ্দশায় দাদা-নাতিরা যে স্নেহের বন্ধনে আবদ্ধ ছিলেন, মৃত্যুতেও যেন তারা সেই বন্ধন অটুট রেখেছেন—শেষ ঠিকানাতেও তারা পাশাপাশি।

কবরস্থানের এই সারি সারি কবর যেন একটি পরিবারের স্বপ্নভঙ্গের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। কবর দেখতে আসা মানুষের ভিড় আর তাদের নিঃশব্দ বিলাপ জানান দিচ্ছে—বিয়ের আনন্দঘন আয়োজন কী নির্মমভাবে এক মর্মান্তিক পরিণতিতে রূপ নিয়েছে। বিস্তৃত আকাশের নিচে মোংলা পৌর কবরস্থান আজ গভীর শোকের নীরব সাক্ষী।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X