মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

লালমনিরহাট সড়কে শিশুসহ ঝরল ৩ প্রাণ

লালমনিরহাট সংবাদদাতা
প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১২:৩৫ পিএম
লালমনিরহাট সড়কে শিশুসহ ঝরল ৩ প্রাণ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এই তিনজন নিহত হয়েছেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক এই ঘটনা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মির্জারকোট এলাকার মডেল মসজিদের সামনে, বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে ঘটে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগতির ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে গুরুতর আহত হন আরোহীরা। পরে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন নিহত হয়। নিহতদের সবাই একই পরিবারের সদস্য এবং তারা বাবা, মা এবং তাঁদের তিন মাস বয়সী শিশু বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা না গেলেও তাদের বাড়ি দিনাজপুরে বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ বিষয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ ও বিস্তারিত তথ্য জানার জন্য তদন্ত শুরু করা হয়েছে। পাশাপাশি ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X