মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কায় গৃহশ্রমিক নিহত, আহত ৭

কাছী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম
রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কায় গৃহশ্রমিক নিহত, আহত ৭

নওগাঁর রাণীনগরে ভটভটি উল্টে গাছের সাথে ধাক্কায় জামিনা বেগম (৩০) নামে এক গৃহনির্মান শ্রমীক নিহত হয়েছেন। এসময় ভটভটিতে থাকা অন্তত আরো ৭জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২জন রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং আরো ৫জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার কুনৌজ বাজার এলাকায়| নিহত জামিনা বেগম উপজেলার হরিশপুর মৎস্যজীবি পাড়া গ্রামের কমলা মন্ডলের স্ত্রী এবং আহতরা একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়দের বরাদ দিয়ে ঘটনার তদন্ত কর্মকর্তা এসআই মিন্টু আহম্মেদ জানান,এদিন সকালে গৃহনির্মান শ্রমীকরা ভটভটি যোগে হরিশপুর থেকে রাণীনগর যাচ্ছিলেন।পথিমধ্যে এলাকার কুনৌজ বাজারের একটু অদুরে পৌছলে হঠাৎ করেই ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে সড়কের নিচে গাছের সাথে ধাক্কা লাগে।

এসময় স্থানীয়রা দেখতে পেয়ে সাথে সাথে তাদেরকে উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করায়। এর মধ্যে জামিনা বেগম মারা যান।

রাণীনগর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎস ফিরোজ হোসেন জানান,ভটভটি উল্টে আহত মোট ৮জনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে জামিনা বেগমসহ ৬জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করলে পথিমধ্যে জামিনা মারা যান। আহতদের মধ্যে রয়েছেন,হরিশপুর গ্রামের নয়ন হোসেন (৩২),একই গ্রামের তারেক রহমান (২৮),জাবেদ মিয়া (৩২), আল আমিন (৩০),আব্দুল লতিফ (২৮),পলাশ হোসেন (৩০) ও সজল হোসেন (৩০)। এর মধ্যে পলাশ ও সজল হোসেন রাণীনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া অন্য ৫জনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন,এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট জামিনার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X