মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ঈশ্বরদীতে তীব্র তাপদাহে ঝরছে লিচুর গুটি, বাড়ছে চাষিদের দুশ্চিন্তা

পাবনা থেকে অরুন শীল
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম
ঈশ্বরদীতে তীব্র তাপদাহে ঝরছে লিচুর গুটি, বাড়ছে চাষিদের দুশ্চিন্তা

পাবনার ঈশ্বরদী উপজেলা, যা দেশজুড়ে সুস্বাদু লিচুর জন্য বিখ্যাত, এবার টানা তাপদাহের কারণে ভয়াবহ সংকটের মুখে পড়েছে। গত দুই সপ্তাহ ধরে ৩৫ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করায় লিচু গাছ থেকে অস্বাভাবিক হারে গুটি ঝরে পড়ছে। এতে করে চাষিদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ ও অনিশ্চয়তা।

উপজেলার মিরকামারী, জয়নগর, মানিকনগর, বক্তারপুর, জগন্নাথপুর, চরসাহাপুর, সাহাপুর, আওতাপাড়া ও বাঁশেরবাদা এলাকায় সরেজমিনে একই চিত্র দেখা গেছে। গাছে পর্যাপ্ত মুকুল থাকলেও ফলের গুটি ধরে রাখতে পারছে না গাছগুলো।

জয়নগর গ্রামের চাষি সুজন হোসেন বলেন, এবার শুরুতে গাছে ভালো মুকুল এসেছিল। আশা ছিল ক্ষতি পুষিয়ে নেব। কিন্তু তীব্র খরায় আবারও গুটি ঝরে যাচ্ছে। আমরা খুব চিন্তায় আছি।

জয়নগর শিমুলতলা বাজারের লিচু ব্যবসায়ী শামসুল সরদার জানান, ঈশ্বরদীর লিচুর গুণগত মান ভালো হওয়ায় সারা দেশেই এর ব্যাপক চাহিদা রয়েছে। প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এখানে আসেন। গত বছর বাম্পার ফলন হয়েছিল। তবে এবার তীব্র গরমে গুটি ঝরে পড়ায় বাজার পরিস্থিতি নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

বর্তমানে কৃষি কর্মকর্তাদের পরামর্শে চাষিরা বাগানে নিয়মিত স্প্রে ও সেচ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে অনেক চাষির অভিযোগ, সময়মতো জ্বালানি তেল না পাওয়ায় সেচ দিতে সমস্যায় পড়তে হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ঈশ্বরদীতে প্রায় ৩১০০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতি অব্যাহত থাকলে উৎপাদন ৩০ শতাংশের বেশি কমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঈশ্বরদী আবহাওয়া অফিস জানিয়েছে, এপ্রিলের শুরু থেকেই তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেশি রয়েছে এবং আগামী দুই সপ্তাহে তা আরও বাড়তে পারে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মোমিন বলেন, শুরুতে গাছে ভালো মুকুল ছিল, কিন্তু তীব্র দাবদাহে গুটি ঝরে পড়ছে। কৃষকদের নিয়মিত পরিচর্যা ও সেচ কার্যক্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, আবহাওয়া অনুকূলে না এলে দেশের অন্যতম লিচু উৎপাদন অঞ্চল ঈশ্বরদীতে বড় ধরনের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

X