মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

রাজশাহী শাহ মখদুম ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

হাফিজুর রহমান পান্না, রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৮ মে ২০২৬, ০৪:০৯ পিএম
রাজশাহী শাহ মখদুম ঈদগাহে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

রাজশাহীতে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত ঐতিহাসিক হযরত শাহ মখদুম (রহ.) ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিভাগীয় কমিশনার আ.ন.ম বজলুর রশীদ, ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এরশাদ আলী ঈশা, আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাবৃন্দসহ সম্মানিত নাগরিক ও মুসল্লীবৃন্দ।

নামাজ শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

নামাজ শেষে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মহানগরবাসীর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে উপস্থিত সাংবাদিকদের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অনুশাসন অনুযায়ী ১২ ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে নির্দেশনা প্রদান করেছেন। আশা করি আমরা ৬ থেকে ৮ ঘন্টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সফল হবো ইনশাআল্লাহ। এ কাজে আমি নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।

তিনি আরও বলেন, কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নগরীর প্রায় ৮৩ হাজার হোল্ডিং এর প্রতিটি মুসলিম পরিবারকে স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে ৩টি করে পরিবেশবান্ধব, গরু বা মহিষ কোরবানিদাতাদের জন্য ২টি বড় পরিবেশবান্ধব, পচনশীল ব্যাগ ও ১ কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানিদাতাদের জন্য ১টি পরিবেশবান্ধব ব্যাগ ও ৫০০ গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হয়েছে। নগরবাসীর প্রতি আমাদের আহবান আপনারা যত্রতত্র কোরবানির বর্জ্য না ফেলে, আমাদের দেওয়া ব্যাগে পরিবেশবান্ধব সংরক্ষণ করুন, সিটি কর্পোরেশনের কর্মীরা সেগুলো সংগ্রহ করে নিবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

X