সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৪ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে জেলা পরিষদের অর্থায়নে প্রায় ৪ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য চারতলা ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রোববার দুপুর ১২টায় উপজেলা ডাকবাংলো চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

জেলা পরিষদের নিজস্ব জমিতে নির্মিতব্য এই ভবন বাস্তবায়িত হলে সরকারি অতিথি ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের আবাসন সুবিধা আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা সোমনাথ দে, জেলা বিএনপি নেতা ফকির তরিকুল ইসলাম, অ্যাডভোকেট ফারহানা জামান নিপা, ওহিদুজ্জামান পল্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেহেদী হাসান ইয়াদ, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, যুবদলের সদস্য সচিব বিএম রেজাউল করিম সোহাগসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন ৯০-এর ছাত্র ফোরামের উদ্যোগে ডাকবাংলো চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

ষড়যন্ত্রের বয়ান গণতন্ত্রের বিকল্প নয়

বন্যায় এখন দরকার পূণর্বাসন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

X