সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

গাইবান্ধায় নারী-শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি-আলোচনা সভা

মো. তানভীর রহমান, গাইবান্ধা
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম

গাইবান্ধায় নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন বেসরকারি এনজিওর প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে এবং শিরিন আক্তারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস জাহান এবং গাইবান্ধা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনাসহ অন্যান্য অতিথিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। অনেক ক্ষেত্রে নারীরা শুধু পুরুষের নয়, অন্য নারীদের দ্বারাও নির্যাতনের শিকার হন। এ পরিস্থিতি মোকাবিলায় নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভা শেষে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরুবীরাও নেটওয়ারের মতো !

সরকারি চাকরিজীবীদের পে স্কেল পিছিয়ে যাচ্ছে

কোটালীপাড়ায় ১৭০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

ঝালকাঠিতে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স খাদে

দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ ৪ জন অপহরণ, আতঙ্কে প্রবাসীরা

গাইবান্ধায় নারী-শিশু নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে র‌্যালি-আলোচনা সভা

দেশের পাঁচ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা

ভুলে ভরা এইচএসসির ইংরেজি ভার্সন প্রশ্নপত্র, পরীক্ষার্থীদের ক্ষোভ

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনার বিরুদ্ধে অভিযোগ জমা

নাট্যশালায় বিনামূল্যে দেখা যাবে ‘দেলুপি’

কনটেন্ট নির্মাতাদের জন্য সুখবর, ইউটিউবে এলো নতুন সুবিধা

কুষ্টিয়ায় ছেলের টর্চলাইটের আঘাতে গ্রাম পুলিশ নিহত

রোনালদোর দলের কাঁধে ৩ হাজার কোটি টাকার ঋণ

আজ থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

নামাজের প্রতিটি ধাপেই গুনাহ মাফের সুযোগ

চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার পরিণতি জানালেন চিকিৎসক

আজ থেকে যেসব এলাকায় ৩দিন ১২ ঘণ্টা করে গ্যাস বন্ধ থাকবে

আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন

X