সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

বাংলাদেশে আসছেন মুফতি আবুল কাসেম নোমানী

ইসলামী জাহান ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০১:৫০ এএম
বাংলাদেশে আসছেন মুফতি আবুল কাসেম নোমানী

উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস, প্রখ্যাত আলেম আল্লামা মুফতি আবুল কাসেম নোমানী চার দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ৪ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) তিনি ঢাকায় পৌঁছাবেন।

সফরকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ইলমি সেমিনার, ইসলাহি মাহফিল, উলামায়ে কেরামের সমাবেশ ও বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এসব আয়োজনে তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য ও নসিহত পেশ করবেন।

বাংলাদেশে মুফতি আবুল কাসেম নোমানীর সফর বাস্তবায়ন কমিটির সিনিয়র সদস্য ও খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের মহাসচিব মাওলানা নাসীরুল্লাহ তাঁর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মুফতি আবুল কাসেম নোমানীর বাংলাদেশ সফরকে ঘিরে দেশের আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে।

মুফতি আবুল কাসেম নোমানীর চার দিনের সফরসূচি ৪ আগস্ট ২০২৬ মঙ্গলবার: মুফতি আবুল কাসেম নোমানী ভারতের দিল্লি থেকে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ১২টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি রাজধানীতে অবস্থান করবেন। রাতে তিনি মুফতি জহিরুল ইসলাম সাহেবের বাসভবনে অবস্থান করবেন।

৫ আগস্ট ২০২৬ বুধবার: সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজধানীর ফার্মগেটের খামারবাড়িস্থ কেআইবি কমপ্লেক্সে ‘মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ’-এর উদ্যোগে আয়োজিত ইলমি সেমিনারে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান প্রদান করবেন।

দুপুরে তিনি জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া, আরজাবাদ (মিরপুর)-এ মধ্যাহ্নভোজ ও বিশ্রাম গ্রহণ করবেন। এরপর বিকেল ৩টায় একই প্রতিষ্ঠানে উলামায়ে কেরামের উদ্দেশে বিশেষ নসিহত পেশ করবেন।

বাদ মাগরিব রাজধানীর মারকাজুল ফিকরিল ইসলামী, বসুন্ধরায় অনুষ্ঠিত ইসলাহি মাহফিলে অংশ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।

৬ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার: সকাল ১০টায় হেলিকপ্টারযোগে বগুড়ার উদ্দেশে রওনা হবেন। পরে দুপুর ১২টা ৩০ মিনিটে বগুড়া থেকে পিরোজপুরে যাবেন।

পিরোজপুরের আশরাফুল মাদারিস-এ মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর কাবলাল আসর অনুষ্ঠিত ‘তাহাফফুজে ফিকরে আকাবির’ শীর্ষক বিশাল সমাবেশে প্রধান বয়ান প্রদান করবেন।

বাদ আসর তিনি পুনরায় ঢাকায় ফিরে আসবেন। রাতে উত্তরায় উলামা ও আইম্মা কাউন্সিল আয়োজিত ‘দেওবন্দের ঐতিহ্য ও খিদমত’ শীর্ষক কনফারেন্সে নসিহতমূলক বক্তব্য দেবেন। সেদিনও তিনি মুফতি জহিরুল ইসলাম সাহেবের বাসভবনে অবস্থান করবেন।

৭ আগস্ট ২০২৬, শুক্রবার: বাংলাদেশ সফরের শেষ দিনে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় করবেন মুফতি আবুল কাসেম নোমানী। এ সময় তিনি মুসল্লিদের উদ্দেশে বয়ান প্রদান করবেন।

পরে বিকেল ৪টা ৩০ মিনিটে ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি। এর মধ্য দিয়ে তাঁর চার দিনের বাংলাদেশ সফর শেষ হবে।

মুফতি আবুল কাসেম নোমানী সমকালীন ইসলামী বিশ্বের একজন বিশিষ্ট আলেম ও হাদিসবিশারদ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবে তিনি ইলমে দ্বিন, ফতোয়া, তালিম-তারবিয়াত এবং উম্মাহর দিকনির্দেশনামূলক খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইফোনে হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট বাবল ডিজাইন

বাংলাদেশে আসছেন মুফতি আবুল কাসেম নোমানী

ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব

দ্রুত জ্বর, সর্দি-কাশি কমাতে যা খেতে পারেন

চাঁচড়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও  মালামাল চুরির অভিযোগ

জাপানে উচ্চতর গবেষণা ও ফান্ডিংয়ের সুযোগ নিয়ে যবিপ্রবিতে বিশেষ সেমিনার

দুই শতাধিক গ্রামে জলাবদ্ধতা, দুর্ভোগে হাজার হাজার মানুষ / ভবদহের জলাবদ্ধতা নিরসনে চার দফা দাবিতে স্মারকলিপি, ডিসি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

X