রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

কাগজ সংবাদ:
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ পিএম

যশোরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া ও গুজবের বিরুদ্ধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। তিনি বলেছেন, সমাজকে অপরাধমুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যম ও প্রেস-ছাপাখানা মালিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে যশোর জেলা প্রেস ও ছাপাখানা মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় পুলিশ সুপার প্রেস ও ছাপাখানা মালিকদের সঙ্গে পরিচিত হন এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাদের মতামত শোনেন। পরে তিনি বলেন, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে প্রেস একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, অপপ্রচার, গুজব এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ কোনো সংগঠনের কার্যক্রম বা কোনো ধরনের নিষিদ্ধ কর্মকাণ্ডের প্রচার-প্রচারণার মাধ্যমে যেন সমাজ ও রাষ্ট্রের ক্ষতি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল আহসান হাবীব, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া যশোর জেলা প্রেস ও ছাপাখানা মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা মতবিনিময় সভায় অংশ নেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অভিনয়ে ফিরছেন তটিনী

যশোরে প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

ইরাকের এরবিলে সব মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

কেশবপুরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

X