রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম
বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হৃদয়বিদারক পরাজয়ের পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল আর্জেন্টিনার অধিনায়ক ও ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে। ইন্টার মায়ামির হয়ে মাঠে ফেরার প্রস্তুতির আগে নিজ শহর রোসারিওর কাছাকাছি আরোরো সেকোতে পরিবারের মালিকানাধীন ক্লাব লেওনেস এফসির ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত হন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

শনিবার আন্তোনিও দি জিয়াকোমো স্টেডিয়ামে প্রিমেরা সি লিগের ম্যাচে সেন্ট্রাল কর্ডোবার মুখোমুখি হয় লেওনেস এফসি। ম্যাচ শুরুর পর কালো হুডি পরে অনেকটা আড়ালে থেকে স্টেডিয়ামে প্রবেশ করেন ৩৯ বছর বয়সী মেসি।

তবে ভক্তদের চোখ এড়ানো সম্ভব হয়নি; পোস্টের পেছনের এক ব্যালকুনি থেকে খেলা উপভোগ করার সময় ক্যামেরা ও ভক্তদের মোবাইল বন্দি হন তিনি। ছোট ছোট শিশু ও উপস্থিত সমর্থকরা সমস্বরে তাঁর নাম ধরে চিৎকার শুরু করলে মুচকি হেসে এবং হাত নেড়ে তাদের অভিবাদনের জবাব দেন এলএমটেন।

তবে মাঠের ফুটবলে মেসির উপস্থিতি জয় এনে দিতে পারেনি ঘরের দলকে। সেন্ট্রাল কর্ডোবার কাছে ২-০ ব্যবধানে হেরে মাঠ ছাড়ে লেওনেস এফসি। এই হারের পর ২৯ পয়েন্ট নিয়ে জোন বি-র পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে দলটি, যা শীর্ষে থাকা ক্যানুয়েলাসের চেয়ে ৭ পয়েন্ট পেছনে।

নিউ জার্সিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে বুয়েনস আইরেসে ফেরেননি মেসি। বরং সরাসরি নিজ শহর রোসারিওতে চলে যান তিনি। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এই ফুটবল তারকা।

এদিকে ইন্টার মায়ামির হয়ে মেসির মাঠে ফেরার তারিখ এখনো নিশ্চিত হয়নি। ক্লাবটির কোচ গুইলারমো হোয়োস জানিয়েছেন, মেসির প্রত্যাবর্তনের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অভিনয়ে ফিরছেন তটিনী

যশোরে প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

ইরাকের এরবিলে সব মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

কেশবপুরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

মেসি ছাড়াই ইন্টার মায়ামির টানা ষষ্ঠ জয়

গোপালগঞ্জে নারী শিক্ষানবিশ আইনজীবীকে লাঞ্ছনার প্রতিবাদে যশোরে মানববন্ধন

দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

ট্রাকচালক হোসেন হত্যা / শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন শুনানি ১৩ আগস্ট

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই হতে পারে

পশ্চিমতীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি সেটেলাররা

দেশ ছাড়ার সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন

২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন

ইরানে হামলা না করার নির্দেশ ট্রাম্পের

উপকূলে ধেয়ে আসছে টাইফুন নউল

মহেশপুরে বাওড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সান্তোসের জার্সিতে নেইমারের জোড়া গোল

X