রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

পশ্চিমতীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি সেটেলাররা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৩:১৫ পিএম
পশ্চিমতীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি সেটেলাররা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে রাতভর তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি অবৈধ বসতিস্থাপনকারী সেটেলারদের বিরুদ্ধে। এ সময় নাবলুসের কুসরা গ্রামের একটি মসজিদে আগুন দেওয়ার পাশাপাশি মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ শব্দটি লিখে রাখা হয়েছে বলে জানা গেছে।

এদিকে উত্তর-পূর্ব রামাল্লার আল-মুগাইর গ্রামেও হামলা চালিয়েছে সেটেলাররা। সেখানে ফিলিস্তিনিদের একাধিক গাড়িতে আগুন দেওয়া হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, হামলার সময় ফিলিস্তিনিদের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হয় এবং বিভিন্ন সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দেওয়া হয়।

ফিলিস্তিনি একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একদল সেটেলার গ্রামের প্রবেশপথে অবস্থান করছে। এ সময় একটি গাড়ি সেখানে পৌঁছালে সেটিকে গ্রামে প্রবেশ করতে দেওয়া হয়নি। বরং চালককে জোরপূর্বক গাড়ি ঘুরিয়ে চলে যেতে বাধ্য করা হয়।

এর আগে গত শুক্রবার সকালে পশ্চিমতীরের তেল নামের একটি গ্রামে অস্ত্রশস্ত্র নিয়ে প্রবেশ করে একদল ইসরায়েলি সেটেলার। অভিযোগ রয়েছে, তারা সেখানে ফিলিস্তিনিদের ওপর হামলা চালায়। এ সময় এক ফিলিস্তিনি তাদের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে দুই ইসরায়েলিকে হত্যা করেন বলে জানা যায়। একই ঘটনায় ইসরায়েলিদের গুলিতে চার ফিলিস্তিনি নিহত হন।

ইসরায়েল নিহত ফিলিস্তিনিদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে। তবে ফিলিস্তিনি পক্ষের দাবি, নিহতরা নিজেদের গ্রামে অবস্থান করছিলেন এবং ইসরায়েলি হামলা থেকে নিজেদের এলাকা রক্ষার চেষ্টা করছিলেন। অন্যদিকে, অস্ত্র নিয়ে গ্রামে প্রবেশকারী ইসরায়েলিদের ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করেছে ফিলিস্তিনি পক্ষ।

পশ্চিমতীরে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। নতুন করে মসজিদে আগুন, গাড়িতে অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনায় ওই অঞ্চলের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাকচালক হোসেন হত্যা / শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন শুনানি ১৩ আগস্ট

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই হতে পারে

পশ্চিমতীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি সেটেলাররা

দেশ ছাড়ার সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন

২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন

ইরানে হামলা না করার নির্দেশ ট্রাম্পের

উপকূলে ধেয়ে আসছে টাইফুন নউল

মহেশপুরে বাওড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সান্তোসের জার্সিতে নেইমারের জোড়া গোল

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

দেশের ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

যশোরে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন

যশোরে জিতু হত্যার ঘটনায় চারজনের নামে মামলা

ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলার সূচি

ফিরেছে সোনালি আঁশের সুদিন, ভালো দাম পেয়ে কৃষকের মুখে হাসি

কিয়ামতের দিন যাদের দিকে আল্লাহ তাকাবেন না

ফেসবুকে বিনামূল্যে মিলবে ভেরিফায়েড ব্যাজ

X