
আজ রোববার (২৬ জুলাই) বিশ্ব ক্রীড়াঙ্গনে রয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ। ক্রীড়াপ্রেমীদের জন্য দিনভর টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হবে ক্রিকেটের একাধিক ম্যাচ। পাশাপাশি গ্লাসগোতে চলমান কমনওয়েলথ গেমসের বিভিন্ন ইভেন্টও দেখা যাবে সরাসরি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে আজ। একই দিনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে ভারত। এছাড়া লঙ্কা প্রিমিয়ার লিগে রয়েছে জাফনা-কলম্বো ও ডাম্বুলা-গল ম্যাচ।
ক্রীড়াপ্রেমীদের সুবিধার জন্য আজকের উল্লেখযোগ্য খেলার সময়সূচি ও সরাসরি সম্প্রচারের তথ্য এক নজরে দেখে নেওয়া যাক।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান প্রথম টেস্ট, দ্বিতীয় দিন সরাসরি, রাত ৮টা, পিটিভি স্পোর্টস ও ট্যাপম্যাড
৩য় টি-টোয়েন্টি জিম্বাবুয়ে-ভারত সরাসরি, বিকেল ৫টা, ফ্যানকোড
লঙ্কা প্রিমিয়ার লিগ জাফনা-ক্যান্ডি সরাসরি, বিকেল সাড়ে ৩টা, টি স্পোর্টস
ডাম্বুলা-গল সরাসরি, রাত ৮টা, টি স্পোর্টস
কমনওয়েলথ গেমস (৪র্থ দিন) সরাসরি, বেলা ১টা, সনি স্পোর্টস-২
মন্তব্য করুন
২৫ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
২৫ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম