
আজ রোববার, ২৬ জুলাই ২০২৬। ইতিহাসের পাতায় এই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তির জন্ম ও প্রয়াণের কারণে স্মরণীয় হয়ে আছে। বিশ্বের রাজনৈতিক, সামাজিক, বিজ্ঞান ও সংস্কৃতির ইতিহাসে ২৬ জুলাইয়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো একনজরে দেখে নেওয়া যাক।
ঘটনাবলি: ১৮৪৭ - যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে। ১৮৫৬ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়। ১৮৭৬ - রাজনৈতিক মঞ্চ হিসেবে কলকাতায় ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গঠিত হয়। ১৯০৮ – যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়। ১৯৫৩ - ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ১৯৫৬ - মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে। ১৯৬৫ - যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে। ১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।
জন্ম: ১৮৪২ - বের্টোল্ড ডেলব্রুক, জার্মান ভাষাবিজ্ঞানী। ১৮৫৬ - জর্জ বার্নার্ড শ, আইরিশ সাহিত্যিক। ১৮৬৫ - রজনীকান্ত সেন, প্রখ্যাত বাঙালি কবি এবং সুরকার। ১৮৭৫ - সুইস মনোবিজ্ঞানী কার্ল গুস্তাফ ইয়ুং। ১৯০৮ - সালবাদোর আইয়েন্দে, চিলির রাষ্ট্রপতি। ১৯২৮ - স্ট্যানলি কুব্রিক, একজন একাডেমি এওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। ১৯৫০ - পল সিমর, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। ১৯৫৫ - আসিফ আলি জারদারি, পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি। ১৯৮৯ - আইভিয়ান সার্কোজ, মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা, ২০১১-এর বিশ্বসুন্দরী।
মৃত্যু: ১৫৩৩ - আটাওয়ালপা, ইনকা সম্রাট। ১৯১৫ - ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারি। ১৯২৫ - গট্লব ফ্রেগে, জার্মান গণিতবিদ। ১৯৪১ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী। ১৯৫৬ - মোহিতলাল মজুমদার, বাঙালি কবি। ১৯৮৮ - ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি। ২০০০ - জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ। ২০১৩ - সুং জেগি, দক্ষিণ কোরীয় নারীবাদ-বিরোধী ও উদারনীতিবাদী ব্যক্তি। ২০২০ - উইলিয়াম ইংলিশ, কম্পিউটার মাউসের সহউদ্ভাবক।
মন্তব্য করুন
২৫ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম
২৫ জুলাই ২০২৬, ০৬:০৫ পিএম