
আজ বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬। ইতিহাসের পাতায় ২৩ জুলাই দিনটি নানা গুরুত্বপূর্ণ ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম এবং স্মরণীয় মৃত্যুর কারণে বিশেষ তাৎপর্য বহন করে। এই দিনে বিশ্বরাজনীতি, বিজ্ঞান, সাহিত্য, প্রযুক্তি ও ক্রীড়াঙ্গনে ঘটেছে বহু উল্লেখযোগ্য ঘটনা। একই সঙ্গে আজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের জন্মদিনও।
এক নজরে দেখে নেওয়া যাক ২৩ জুলাইয়ের ইতিহাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলি, বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যুদিন।
ঘটনাবলি: ১৭৯৩ - ফ্রান্স-এর হাত থেকে মেইনজ পুনরুদ্ধার করে প্রুশিয়া। ১৮২৯ - আমেরিকাতে উইলিয়াম অস্টিন বার্ড টাইপরাইটারের পূর্বসূরী টাইপোগ্রাফার পেটেন্ট করেন। ১৮৮১ - আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা সমূহের মধ্যে সবচেয়ে পুরাতন আন্তর্জাতিক জিমন্যাস্টিক ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। ১৮৯৩ - কলকাতায় বঙ্গীয় সাহিত্য পরিষদ পূর্বতন বেঙ্গল একাডেমি অব লিটারেচার স্থাপিত হয়। ১৯০০ -প্রথম প্যান-আফ্রিকা সম্মেলনের আয়োজন। ১৯০৩ - ফোর্ড মোটরগাড়ি কোম্পানি ডেট্রয়েটে প্রথম গাড়ি বিক্রি করেছে। ১৯১৪ - সার্বিয়াকে চরমপত্র দেয় অস্ট্রিয়া। ১৯২১ - চীনের কমিউনিস্ট পার্টির প্রথম প্রতিনিধি সম্মেলনের আয়োজন। ১৯২৩ - মিত্র ও সহযোগী শক্তির সাথে তুরস্কের নতুন লোজান চুক্তি স্বাক্ষরিত। ১৯২৭ - ব্যক্তিগত উদ্যোগে ভারতের বোম্বাইয়ে প্রথম বেতার সম্প্রচার শুরু হয়। ১৯৩৪ - ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টিকে বেআইনি ঘোষণা করে। ১৯৪২ - বুলগেরিয়ার কবি ও সমাজতান্ত্রিক নিকোলা ভ্যাপসারভকে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে হত্যা করা হয়। ১৯৪২ - ব্রিটিশ সরকার ভারতের কমিউনিস্ট পার্টির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। ১৯৫২ - জেনারেল মহম্মদ নেগুইবের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানে মিশরের রাজা ফারুক ক্ষমতাচ্যুত হন। ১৯৯২ - জর্জিয়ার কাছ থেকে আবখাইজয়া স্বাধীনতা ঘোষণা করে। ১৯৯৫ - হেল-বপ ধূমকেতু আবিষ্কার হয়। পরের বছরের শুরুতে সেটি খালি চোখে দৃশ্যমান হয়। ২০০৭ - বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাবলিক লিমিটেড কোম্পানিতে পরিণত।
জন্ম: ১৮০৮ - হরচন্দ্র ঘোষ, উনিশ শতকের বাঙালি জজ। ১৮৪৩ - রায়বাহাদুর কালীপ্রসন্ন ঘোষ, বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও বাগ্মী। ১৮৫৬ - বাল গঙ্গাধর তিলক, ভারতের জাতীয়তাব্দী নেতা, সমাজ সংস্কারক, আইনজীবী ও স্বাধীনতা কর্মী। ১৮৭৮ - ইরাকের কাজেমাঈন শহরে বিখ্যাত আলেমে দ্বীন আয়াতুল্লাহ সাদরুদ্দিন সাদর। ১৮৮৪ - এমিল জ্যানিংস, জার্মান অভিনেতা। ১৮৮৬ - ওয়াল্টার হার্মান শটকি, জার্মান পদার্থবিজ্ঞানী। ১৮৮৮ - রেমন্ড চ্যান্ডলার, ব্রিটিশ-মার্কিন ঔপন্যাসিক এবং চিত্রনাট্যকার। ১৮৯২ - হাইল স্যালেসি, ইথিওপীয় সম্রাট। ১৮৯৫ - পণ্ডিত লক্ষ্মীকান্ত মৈত্র, অন্যতম সাংসদ, আইনজ্ঞ, বাগ্মী। ১৮৯৮ - তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিংশ শতকের বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক। ১৯০০ - সুইস লেখক ও ইতিহাসবিদ জুলিয়েট ব্র্যান্ডনসান। ১৯০৬ - ভ্লাডিমির প্রেলগ, ক্রোয়েশীয়-সুইস জৈব রসায়নবিদ। ১৯০৬ - চন্দ্রশেখর আজাদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। ১৯২৫ - তাজউদ্দীন আহমদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। ১৯৪৯ - ক্লাইভ রাইস, দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৫০ - অ্যালান টার্নার, অস্ট্রেলিয়ান ক্রিকেটার। ১৯৫২ - পল হিবার্ট, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার। ১৯৫৩ - গ্রাহাম গুচ, ইংল্যান্ডের সাবেক ও বিখ্যাত আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ১৯৫৭ - হল্যান্ডের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা থিও ভ্যান গগ। ১৯৬১ - উডি হ্যারেলসন, মার্কিন অভিনেতা ও নাট্যকার। ১৯৬৫ - স্ল্যাশ, ব্রিটিশ সঙ্গীতশিল্পী ও গীতিকার। ১৯৬৭ - ফিলিপ সিমোর হফম্যান, আমেরিকান অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। ১৯৭২ - ফ্লয়েড রেইফার, বিশিষ্ট বার্বাডিয়ান ক্রিকেটার। ১৯৭৬ - ইয়েহুডিট পোল্গার, হাঙ্গেরীয় দাবাড়ু। ১৯৮২ - পল ওয়েসলি, আমেরিকান অভিনেতা, পরিচালক এবং প্রযোজক। ১৯৮৬ - মেহদী হাসান খান, অভ্র কী-বোর্ড-এর প্রোগ্রামার। ১৯৮৯ - ড্যানিয়েল র্যাডক্লিফ, ইংরেজ অভিনেতা। ১৯৯২ - ড্যানি ইংস, ইংরেজ ফুটবলার। ১৯৯৬ - ডেভিড ডব্রিক, স্লোভাক ইউটিউব ব্যক্তিত্ব।
মৃত্যু: ১৮৮৫ - ইউলিসিস এস. গ্রান্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের অষ্টাদশ রাষ্ট্রপতি। ১৯১৬ - স্যার উইলিয়াম র্যামজি, স্কটিশ রসায়নবিদ, নোবেল পুরস্কার বিজয়ী বিজ্ঞানী। ১৯৩৩ - যতীন্দ্রমোহন সেনগুপ্ত, ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবী ও আইনজীবী। ১৯৪২ - অ্যান্ডি ডুকাট, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ও ফুটবলার। ১৯৪৮ - ডি ডব্লিউ গ্রিফিথ, প্রভাবশালী মার্কিন চলচ্চিত্র পরিচালক। ১৯৫৭ - ইতালীয় কথাসাহিত্যিক জুজেপ্পে লাম্পাদুজার। ১৯৬৩ - নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় বাঙালি শিশুসাহিত্যিক,লেখক ও বাংলা চলচ্চিত্র জগতের এক অন্যতম ব্যক্তিত্ব। ১৯৬৬ - মন্টগামারি ক্লিফট, মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও বেতার অভিনেতা। ১৯৬৮ - হেনরি ডেল, ইংরেজ ওষুধবিজ্ঞানী ও শরীরতত্ত্ববিদ। ১৯৭১ - ভ্যান হেফলিন, মার্কিন মঞ্চ, বেতার ও চলচ্চিত্র অভিনেতা। ১৯৮৫ - জনি ওয়ারডল, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা। ১৯৯৯ - এস এম আহমেদ হুমায়ুন, বাঙালি লেখক ও সাংবাদিক। ১৯৯৯ - মরক্কোর বাদশা দ্বিতীয় হাসান। ২০০৪ - মেহমুদ, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক এবং প্রযোজক। ২০০৭ - মুহাম্মদ জহির শাহ, আফগানিস্তানের শেষ বাদশাহ। ২০১২ - ক্যাপ্টেন ডাক্তার লক্ষ্মী সেহগল, আজাদ হিন্দ ফৌজের রানি ঝাঁসি রেজিমেন্টের প্রধান। ২০১২ - স্যালি রাইড, আমেরিকান মহাকাশচারী এবং প্রকৃতিবিজ্ঞানী। ২০১৩ - দালমা সান্তোস, ব্রাজিলিয়ান ফুটবলার। ২০১৮ - বাসবী নন্দী, ভারতীয় বাঙালি মঞ্চ ও চলচ্চিত্রাভিনেত্রী। ২০১৭ - জন কুন্ডলা, আমেরিকান বাস্কেটবল কোচ। ২০২১ - একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর।
মন্তব্য করুন