বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকবে : চিফ হুইপ

ঢাকা অফিস
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম
গাজী নজরুলের এমপি পদ বহাল থাকবে : চিফ হুইপ

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য (এমপি) পদ বর্তমান আইনগত পরিস্থিতিতে বাতিল হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তাঁর দাবি, সংবিধানের বিধান অনুযায়ী গাজী নজরুলের ক্ষেত্রে সংসদ সদস্য পদ শূন্য হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি।

বুধবার (২২ জুলাই) রাতে দেওয়া এক প্রতিক্রিয়ায় চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কোনো সংসদ সদস্য যে দলের মনোনয়নে নির্বাচিত হয়েছেন, সেই দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলে অথবা সংসদে দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিলে তাঁর সংসদীয় আসন শূন্য হতে পারে।

তবে গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে উল্লেখ করেন তিনি। ফলে বর্তমান পরিস্থিতিতে তাঁর সংসদ সদস্য পদ বহাল থাকবে বলেই মনে করেন চিফ হুইপ।

জামায়াতে ইসলামী যদি গাজী নজরুল ইসলামের সদস্যপদ বাতিলের দাবিতে স্পিকার ও নির্বাচন কমিশনের কাছে আবেদন করে, সেক্ষেত্রে কী হবে—এমন প্রশ্নের জবাবে নূরুল ইসলাম মনি বলেন, বিষয়টি আইন অনুযায়ী বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে। তবে এ ক্ষেত্রে মূল প্রশ্ন হবে, গাজী নজরুল ইসলাম স্বেচ্ছায় দল ত্যাগ করেছেন কি না।

অন্যদিকে, এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। বুধবার নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদে ‘পদত্যাগ’-এর বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ আছে, কিন্তু গাজী নজরুলের ক্ষেত্রে ঘটেছে ‘বহিষ্কার’। তিনি জানান, জামায়াতে ইসলামী ইতোমধ্যে নৈতিক স্খলনের অভিযোগে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনকে অবহিত করছে।

শিশির মনিরের মতে, এ অবস্থায় গাজী নজরুলের সংসদ সদস্য পদ বহাল থাকার সুযোগ নেই। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট সাংবিধানিক কর্তৃপক্ষের ওপর নির্ভর করবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

ভারতে জেন-জি আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের ফোন!

মোল্লাপাড়ার জিতু হত্যার ঘটনায় চোর সুমন আটক

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের অভিযোগ, এনসিপি নেতা গ্রেপ্তার

ইলিশের ঘাট দখল নিয়ছে বড় পাঙ্গাস

শেখ হাসিনা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে / যশোরে শনিবার স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ

বন্যায় স্থগিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকবে : চিফ হুইপ

ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা

দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

ফিকি এফডিআই কনফারেন্সে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘জীবন একটা কৌতুক’— কী ইঙ্গিত দিলেন নেইমার?

মণিরামপুরে নিখোঁজ ভ্যান চালকের মরদেহ দু'দিন পর বাঁওড় থেকে উদ্ধার

মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেলেন যবিপ্রবির আব্দুল ওয়াহেদ

নৌবাহিনী প্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল র‍্যাংক

বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ : সারজিস আলম

তেলের দামে ফের ঊর্ধ্বগতি

বস্তুনিষ্ঠ, নির্ভুল সংবাদ পরিবেশনে চাঁদপুরে গণমাধ্যম কর্মীদের কর্মশালা

X