বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১২:০০ পিএম
পুলিশের ৬ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) ও দুইজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে। একই সঙ্গে রাজধানীর কাফরুল ও ভাসানটেক থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (২২ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে পুলিশ কর্মকর্তাদের বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম কামরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে এবং পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।

এ ছাড়া, সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের পর খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌসকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলামকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সার্কেলে এবং কক্সবাজারের চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাসকে পার্বত্য এপিবিএনে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ৫ আগস্ট ২০২৬ সালের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্বভার অর্পণ না করলে ৬ আগস্ট থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজড হিসেবে গণ্য করা হবে।

রাজধানীর কাফরুল ও ভাসানটেক থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে দুই থানার বর্তমান ওসিকে ডিএমপির পৃথক ইউনিটে বদলি করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এই তথ্য জানা যায়।

আদেশ অনুযায়ী, ডিএমপির গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলামকে কাফরুল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, ডিবির সাইবার স্পেশাল ক্রাইম-উত্তর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলামকে ভাসানটেক থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, কাফরুল থানার বর্তমান ওসি মো. সাজ্জাদ হোসেনকে ডিএমপির ট্র্যান্সন্যাশনাল ক্রাইম বিভাগে এবং ভাসানটেক থানার বর্তমান ওসি মো. আসলাম হোসেনকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

ভারতে জেন-জি আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের ফোন!

মোল্লাপাড়ার জিতু হত্যার ঘটনায় চোর সুমন আটক

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের অভিযোগ, এনসিপি নেতা গ্রেপ্তার

ইলিশের ঘাট দখল নিয়ছে বড় পাঙ্গাস

শেখ হাসিনা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে / যশোরে শনিবার স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ

বন্যায় স্থগিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকবে : চিফ হুইপ

ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা

দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

ফিকি এফডিআই কনফারেন্সে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘জীবন একটা কৌতুক’— কী ইঙ্গিত দিলেন নেইমার?

মণিরামপুরে নিখোঁজ ভ্যান চালকের মরদেহ দু'দিন পর বাঁওড় থেকে উদ্ধার

মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেলেন যবিপ্রবির আব্দুল ওয়াহেদ

নৌবাহিনী প্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল র‍্যাংক

বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ : সারজিস আলম

তেলের দামে ফের ঊর্ধ্বগতি

বস্তুনিষ্ঠ, নির্ভুল সংবাদ পরিবেশনে চাঁদপুরে গণমাধ্যম কর্মীদের কর্মশালা

X