বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

‘জীবন একটা কৌতুক’— কী ইঙ্গিত দিলেন নেইমার?

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ০২:৫০ পিএম
নেইমার

ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম জনপ্রিয় তারকা নেইমার জুনিয়র বর্তমানে মাঠের বাইরে বিশ্রামে থাকলেও অবসর সময় কাটাচ্ছেন বেশ ভিন্ন মেজাজে। শারীরিক অবস্থার কথা বিবেচনা করে ভেনেজুয়েলার বিপক্ষে সান্তোসের ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়। আর সেই সুযোগে সাও পাওলোর একটি পোকার টেবিলে সময় কাটাতে দেখা গেছে ব্রাজিলিয়ান এই তারকাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করে নেইমার লিখেছেন, ‘জীবন একটা কৌতুক।’ ছবিগুলোতে তাকে অন্যান্য প্রতিযোগীর সঙ্গে হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত পরিবেশে সময় কাটাতে দেখা যায়। নেইমারের এই সংক্ষিপ্ত পোস্ট দ্রুতই ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার এমন রিল্যাক্স মুহূর্তকে উপভোগ করছেন, আবার কেউ কেউ কবে তিনি আবার ফুটবল মাঠে ফিরবেন, তা নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

নেইমার অংশ নিয়েছেন চলতি ২০২৬ ব্রাজিলিয়ান সিরিজ অব পোকার (বিএসওপি) উইন্টার টুর্নামেন্টের চতুর্থ ধাপে। সাও পাওলোর ডব্লিউটিসি কমপ্লেক্সের গোল্ডেন হলে আয়োজিত এই প্রতিযোগিতা আগামী ৩০ জুলাই পর্যন্ত চলবে।

পোকারে নেইমারের অভিজ্ঞতা অবশ্য নতুন নয়। গত বছর (২০২৫) একই আসরে ৩৪৬ জন প্রতিযোগীর মধ্যে তিনি ২৯তম স্থান অর্জন করেছিলেন এবং পুরস্কার হিসেবে পেয়েছিলেন ৫৩ হাজার ৫০০ ব্রাজিলিয়ান রিয়াল।

বর্তমানে শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ক্লাবের অনুশীলন কেন্দ্রে তিনি বিশেষ ফিটনেস প্রোগ্রামের অধীনে কাজ করছেন। সবকিছু ঠিকঠাক চললে আগামী শনিবার ব্রাজিলিয়ান লিগে শ্যাপেকোয়েন্সের বিপক্ষে ভিলা বেলমিরো স্টেডিয়ামে তাকে মাঠে দেখা যেতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

ভারতে জেন-জি আন্দোলন ঠেকাতে শিক্ষার্থীদের ফোন!

মোল্লাপাড়ার জিতু হত্যার ঘটনায় চোর সুমন আটক

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সৌজন্য সাক্ষাৎ

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের অভিযোগ, এনসিপি নেতা গ্রেপ্তার

ইলিশের ঘাট দখল নিয়ছে বড় পাঙ্গাস

শেখ হাসিনা ও তার সহযোগীদের শাস্তির দাবিতে / যশোরে শনিবার স্বেচ্ছাসেবক দলের গণসমাবেশ

বন্যায় স্থগিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকবে : চিফ হুইপ

ইরানে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা

দেশের ৮ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

ফিকি এফডিআই কনফারেন্সে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘জীবন একটা কৌতুক’— কী ইঙ্গিত দিলেন নেইমার?

মণিরামপুরে নিখোঁজ ভ্যান চালকের মরদেহ দু'দিন পর বাঁওড় থেকে উদ্ধার

মেডেল অব মেরিট অ্যাওয়ার্ড পেলেন যবিপ্রবির আব্দুল ওয়াহেদ

নৌবাহিনী প্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল র‍্যাংক

বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি

গণভোট অবৈধ হলে বিএনপি সরকারও অবৈধ : সারজিস আলম

তেলের দামে ফের ঊর্ধ্বগতি

বস্তুনিষ্ঠ, নির্ভুল সংবাদ পরিবেশনে চাঁদপুরে গণমাধ্যম কর্মীদের কর্মশালা

X