রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

কেশবপুরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

রায়হান জনি, কেশবপুর (যশোর)
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম
কেশবপুরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় কেশবপুর থানা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে তিনি উপজেলার পাত্রপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কেশবপুর শহরের দিকে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালিয়ে শহরের মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয় পথচারীরা দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক ডা. শিবলী খাতুন তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাত্রপাড়া গ্রামের মৃত মকছেদ আলী মোড়লের ছেলে।

ঘটনার খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি আটক করেছে। তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জয় কুমার দাস বলেন, সড়ক দুর্ঘটনায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী নিহত হয়েছেন। বাসটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপারকে সনাক্তসহ এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অভিনয়ে ফিরছেন তটিনী

যশোরে প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

ইরাকের এরবিলে সব মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

কেশবপুরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

মেসি ছাড়াই ইন্টার মায়ামির টানা ষষ্ঠ জয়

গোপালগঞ্জে নারী শিক্ষানবিশ আইনজীবীকে লাঞ্ছনার প্রতিবাদে যশোরে মানববন্ধন

দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

ট্রাকচালক হোসেন হত্যা / শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন শুনানি ১৩ আগস্ট

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই হতে পারে

পশ্চিমতীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি সেটেলাররা

দেশ ছাড়ার সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন

২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন

ইরানে হামলা না করার নির্দেশ ট্রাম্পের

উপকূলে ধেয়ে আসছে টাইফুন নউল

মহেশপুরে বাওড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সান্তোসের জার্সিতে নেইমারের জোড়া গোল

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

X