রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

মেসি ছাড়াই ইন্টার মায়ামির টানা ষষ্ঠ জয়

অভিষেকে ক্যাসেমিরোর চমক
ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম
মেসি ছাড়াই ইন্টার মায়ামির টানা ষষ্ঠ জয়

লিওনেল মেসি মাঠে না থাকলেও মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামির জয়যাত্রা অব্যাহত রয়েছে। শনিবার মন্ট্রিলকে ১-০ গোলে হারিয়ে টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে ফ্লোরিডার ক্লাবটি। এই ম্যাচ দিয়েই ইন্টার মায়ামির জার্সিতে অভিষেক হয়েছে ব্রাজিলের অভিজ্ঞ মিডফিল্ডার ক্যাসেমিরোর। প্রথম ম্যাচেই নিজের অভিজ্ঞতার ছাপ রেখে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা।

ম্যাচের বেশির ভাগ সময় গোলশূন্য থাকার পর ৮১তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন উরুগুয়ের তারকা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। তার গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে ইন্টার মায়ামি।

তবে জয়সূচক গোলের আগে ম্যাচে ঘটে যায় উদ্বেগজনক এক ঘটনা। বল দখলের লড়াইয়ে মন্ট্রিলের এফ্রেইন মোরালেসের সঙ্গে আকাশে লাফ দেওয়ার সময় মাথায় গুরুতর আঘাত পান ইন্টার মায়ামির মেক্সিকান ফরোয়ার্ড হেরমান বারতেরামে। সংঘর্ষের পর তিনি মাঠে পড়ে গেলে দ্রুত চিকিৎসাকর্মীদের ডেকে আনেন দুই দলের খেলোয়াড়রা। দীর্ঘ সময় মাঠে চিকিৎসা দেওয়ার পর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ গুইলারমো হোয়োস জানান, বারতেরামে সচেতন আছেন এবং শঙ্কামুক্ত। সতীর্থের প্রতি সমর্থন জানিয়ে গোল উদ্‌যাপনের সময় সুয়ারেজ বারতেরামের জার্সি তুলে ধরেন এবং গোলটি তাকে উৎসর্গ করেন। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকা সুয়ারেজ টানা তিন ম্যাচে নিজের ষষ্ঠ গোলটি করলেন।

এদিকে, ৩৪ বছর বয়সী ক্যাসেমিরো অভিষেক ম্যাচেই মাঝমাঠে অভিজ্ঞতার ছাপ রেখেছেন। পুরো ম্যাচে তিনি রক্ষণ ও আক্রমণের মধ্যে ভারসাম্য বজায় রেখে প্রতিপক্ষের আক্রমণ ভাঙার পাশাপাশি বল নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা পালন করেন।

অন্যদিকে, আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি টানা দ্বিতীয় ম্যাচে মাঠের বাইরে ছিলেন। সম্প্রতি বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে খেলার পর তাকে বিশ্রাম দেয়া হয়েছে। একই কারণে আর্জেন্টিনার আরেক মিডফিল্ডার রদ্রিগো ডি পলও এই ম্যাচে খেলেননি। এমএলএস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহের অল-স্টার ম্যাচে অংশ নেয়া মেসির জন্য বাধ্যতামূলক নয়।

মন্ট্রিলের বিপক্ষে এই জয়ে ইন্টার মায়ামির জয়ের ধারা আরও দীর্ঘ হলো। টানা ষষ্ঠ জয়ের পর ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে দলটি। ফলে লিগের শীর্ষস্থান দখলের লড়াই আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।

অন্যদিকে, এমএলএসে নতুন ক্লাব শিকাগো ফায়ারের হয়ে এখনো জয়ের দেখা পাননি রবার্ট লেভানদোভস্কি। বার্সেলোনা ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো পোলিশ তারকার দল নিউইয়র্ক সিটি এফসির কাছে ৩-১ গোলে পরাজিত হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অভিনয়ে ফিরছেন তটিনী

যশোরে প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

ইরাকের এরবিলে সব মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

কেশবপুরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

মেসি ছাড়াই ইন্টার মায়ামির টানা ষষ্ঠ জয়

গোপালগঞ্জে নারী শিক্ষানবিশ আইনজীবীকে লাঞ্ছনার প্রতিবাদে যশোরে মানববন্ধন

দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস

ট্রাকচালক হোসেন হত্যা / শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন শুনানি ১৩ আগস্ট

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩০ জুলাই হতে পারে

পশ্চিমতীরে মসজিদে আগুন দিল ইসরায়েলি সেটেলাররা

দেশ ছাড়ার সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন

২৭ জুলাই হতে শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন

ইরানে হামলা না করার নির্দেশ ট্রাম্পের

উপকূলে ধেয়ে আসছে টাইফুন নউল

মহেশপুরে বাওড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সান্তোসের জার্সিতে নেইমারের জোড়া গোল

পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী

ভিনিসিয়ুস জুনিয়রকে দলে নিতে চায় আর্সেনাল

এমপি নজরুলের একের পর এক চাঞ্চল্যকর ভিডিও ছড়িয়ে পড়েছে

X