রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

মোঃ মোশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ:
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:২৪ পিএম

সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল এলাকায় প্রথম শ্রেণির এক শিক্ষার্থী (৫) কে ধর্ষণচেষ্টার অভিযোগে তিন সন্তানের জনক সাইফুল হক (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্কুল ছুটি শেষে শিশুটি বাড়ি ফেরার পথে অভিযুক্ত সাইফুল হক তাকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন।

খবর পেয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম-এর নির্দেশে এসআই অর্জনের নেতৃত্বে একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশ জনতার হাতে আটক অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় গণপিটুনিতে আহত হওয়ায় অভিযুক্তকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। একই সঙ্গে ভুক্তভোগী শিশুকেও স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

আটক সাইফুল হক (২৫) সমরু মিয়ার ছেলে। তার গ্রামের বাড়ি নতুন হাসননগরে। বর্তমানে তিনি সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বাদে সাদকপুর (বুড়িস্থল) এলাকায় বসবাস করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির বাবা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়ায় রয়েছেন। মামলা গ্রহণের পর তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অভিনয়ে ফিরছেন তটিনী

যশোরে প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

ইরাকের এরবিলে সব মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

কেশবপুরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

X