
গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল ৩টার দিকে শহরের পৌর পার্কের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গাইবান্ধা জেলা শাখার সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ। প্রধান অতিথি ছিলেন দলের সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রংপুর বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমিন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা সম্মেলনে অংশ নেন।
বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা সংগঠনের কার্যক্রম বিস্তারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সম্মেলনের সাংগঠনিক কার্যক্রম শেষে সর্বসম্মতিক্রমে আগামী ২০২৭-২০২৮ মেয়াদের জন্য গাইবান্ধা জেলা শাখার সভাপতি হিসেবে প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে মুফতি আল-আমিন বিন হোসাইনের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নবনির্বাচিত নেতৃত্ব আগামী দিনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
মন্তব্য করুন