
গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের গ্রেফতার এবং বিচারের দাবিতে আগামী ১ আগস্ট যশোরে অনুষ্ঠিতব্য যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে অভয়নগরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বিকেলে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন থানা যুবদলের আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা বাকিউজ্জামান রানা। সভা পরিচালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব হারুনুর রশীদ (ভিপি হারুন) এবং আল মামুন সোহাগ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক নাজমুল হক বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রেজোয়ান হাওলাদার মানিক এবং নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান আতা।
বক্তারা আগামী ১ আগস্টের সমাবেশ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন