রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

মোঃ মোশফিকুর রহমান স্বপন সুনামগঞ্জ:
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০৮:২০ পিএম

সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) সকাল ১১টায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করানো হয়।

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি জহুর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সদস্য মাইন উদ্দিন খন্দকার রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আলী খুশনুর, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, উকিলপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজ্বী জাকির হোসেন শাহিন, সাবেক কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ এবং উকিলপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সালমান আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র সরকার।

বক্তারা ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সম্প্রতি এলাকায় চুরির ঘটনা প্রতিরোধে সিসি ক্যামেরা স্থাপন এবং পুলিশের দায়িত্বশীল ভূমিকার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

এ সময় বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের মানসম্মত সেবা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি নবগঠিত কমিটিকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী গ্রেপ্তার

অপরাধমুক্ত সমাজ গঠনে প্রেস ও ছাপাখানা মালিকদের সহযোগিতার আহ্বান

মণিরামপুর কাঁচা বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাইফুল

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ নিয়ে তদন্তের নির্দেশ, পরিদর্শনে খুলনা বিভাগীয় পরিচালক

গাইবান্ধায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন, নতুন জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধায় বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ৩৬ অসচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

উকিলপাড়া ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠিত

ভবদহের জলাবদ্ধতায় মণিরামপুরের ৩০ গ্রামের দুর্ভোগ, ভোগান্তিতে অর্ধলাখ মানুষ

যশোরে যুবদলের সমাবেশ সফল করতে অভয়নগরে প্রস্তুতি সভা

ঝিনাইদহে বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত 

কেশবপুরে বাসচাপায় নিহত সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারকে গার্ড অব অনার প্রদান

রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার জনসমক্ষে মেসি

রাজশাহীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

অভিনয়ে ফিরছেন তটিনী

যশোরে প্রায় দেড় কোটি টাকার সোনার বারসহ যুবক আটক

ইরাকের এরবিলে সব মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

কেশবপুরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

X