সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

আজ থেকে যেসব এলাকায় ৩দিন ১২ ঘণ্টা করে গ্যাস বন্ধ থাকবে

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৭:৪৫ এএম
আজ থেকে যেসব এলাকায় ৩দিন ১২ ঘণ্টা করে গ্যাস বন্ধ থাকবে

কুমিল্লার বিভিন্ন এলাকায় তিন দিন ১২ ঘণ্টা করে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। জরুরি গ্যাস পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে ২৭, ২৮ ও ২৯ জুলাই পর্যায়ক্রমে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত শনিবার (২৫ জুলাই) রাতে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা পেট্রোবাংলার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আওতাধীন এলাকায় পর্যায়ক্রমে জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সূচি অনুযায়ী, আজ সোমবার (২৭ জুলাই) কুমিল্লা শহর ও এর আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টানা ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৮ জুলাই) কুমিল্লা সদর দক্ষিণ, চৌয়ারা, সুয়াগাজী ও সংলগ্ন এলাকায় একই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এ ছাড়া বুধবার (২৯ জুলাই) কুমিল্লা ক্যান্টনমেন্ট, চান্দিনা ও আশপাশের এলাকায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ চলাকালে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনার বিরুদ্ধে অভিযোগ জমা

নাট্যশালায় বিনামূল্যে দেখা যাবে ‘দেলুপি’

কনটেন্ট নির্মাতাদের জন্য সুখবর, ইউটিউবে এলো নতুন সুবিধা

কুষ্টিয়ায় ছেলের টর্চলাইটের আঘাতে গ্রাম পুলিশ নিহত

রোনালদোর দলের কাঁধে ৩ হাজার কোটি টাকার ঋণ

আজ থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

নামাজের প্রতিটি ধাপেই গুনাহ মাফের সুযোগ

চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার পরিণতি জানালেন চিকিৎসক

আজ থেকে যেসব এলাকায় ৩দিন ১২ ঘণ্টা করে গ্যাস বন্ধ থাকবে

আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন

২৭ জুলাই: ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন: / ইরানের ইউরেনিয়াম উদ্ধারে মার্কিন বিশেষ সামরিক অভিযান?

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র / হরমুজ প্রণালিতে লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ

আইআরজিসি / ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করলে বৈধ লক্ষ্যবস্তু হবে

আইফোনে হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট বাবল ডিজাইন

বাংলাদেশে আসছেন মুফতি আবুল কাসেম নোমানী

ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব

দ্রুত জ্বর, সর্দি-কাশি কমাতে যা খেতে পারেন

X