সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার পরিণতি জানালেন চিকিৎসক

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৮:২০ এএম
চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার পরিণতি জানালেন চিকিৎসক

সকালে ঘুম থেকে উঠে এক কাপ গরম চায়ের সঙ্গে দুই-তিনটি বিস্কুট খাওয়া অনেকেরই দীর্ঘদিনের অভ্যাস। কেউ কেউ আবার বিস্কুট ছাড়া চা খেতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে নিয়মিত এই অভ্যাস শরীরের জন্য কতটা উপকারী বা ক্ষতিকর, তা নিয়ে অনেকেই ভাবেন না।

এনডিটিভির এক প্রতিবেদনে লন্ডনের চিকিৎসক ডা. সুমিত শর্মার বরাত দিয়ে বলা হয়েছে, দীর্ঘদিন সকালে চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার অভ্যাস থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। কারণ, এই অভ্যাস শরীরের বিপাকক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স ও টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।

ইনসুলিন রেজিস্ট্যান্স এমন একটি শারীরিক অবস্থা, যখন শরীরের কোষগুলো ইনসুলিনের প্রতি যথাযথভাবে সাড়া দিতে পারে না। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে অগ্ন্যাশয়কে অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে হয়। দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যেতে পারে।

ডা. শর্মার মতে, ইনসুলিন রেজিস্ট্যান্স সাধারণত একদিনে তৈরি হয় না। প্রতিদিন বারবার রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকলে শরীরকে অতিরিক্ত ইনসুলিন তৈরি করতে হয়। সময়ের সঙ্গে কোষগুলো ইনসুলিনের প্রতি কম সংবেদনশীল হয়ে পড়ে। এর ফলে ক্লান্তি, ব্রেইন ফগ, ওজন বৃদ্ধি, পেটে অতিরিক্ত চর্বি জমাসহ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এবং পরবর্তী সময়ে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকিও বাড়তে পারে।

চিকিৎসক ডা. সুমিত শর্মা দীর্ঘদিন ইনসুলিন রেজিস্ট্যান্সে আক্রান্ত রোগীদের নিয়ে কাজ করার সময় একটি সাধারণ খাদ্যাভ্যাস লক্ষ্য করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অনেকেই কেক, কোমল পানীয় বা মিষ্টিজাতীয় খাবারকে সমস্যার জন্য দায়ী করলেও প্রতিদিন চায়ের সঙ্গে খাওয়া বিস্কুটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মনে করেন।

তার মতে, বেশিরভাগ বিস্কুটে এমন উপাদান থাকে, যা দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রা বাড়াতে পারে। এমনকি কিছু ডাইজেস্টিভ বিস্কুটের গ্লাইসেমিক প্রতিক্রিয়াও সাদা পাউরুটির কাছাকাছি হতে পারে।

চায়ের সঙ্গে একাধিক বিস্কুট খেলে রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রায় দ্রুত ওঠানামা হতে পারে। এর ফলে কিছু সময় পর আবার ক্ষুধা অনুভূত হতে পারে। তখন আরও বিস্কুট খাওয়ার প্রবণতা তৈরি হয়। এভাবে নিয়মিত একটি চক্রের মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

ডা. শর্মার মতে, বেশিরভাগ বিস্কুট তৈরি হয় এমন কিছু উপাদান দিয়ে, যা শরীরে দ্রুত গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়।

তিনি জানান, একটি বিস্কুট খেলেও রক্তে দ্রুত গ্লুকোজ পৌঁছে দেয়। এমনকি সাধারণ ডাইজেস্টিভ বিস্কুটের গ্লাইসেমিক প্রতিক্রিয়াও অনেক ক্ষেত্রে সাদা পাউরুটির কাছাকাছি হতে পারে। আপনি যদি চায়ের সঙ্গে দুটি বিস্কুট খান, তাহলে এর ফলে ইনসুলিনের মাত্রা হঠাৎ বেড়ে যাবে, এরপর ৬০-৯০ মিনিট পরে গ্লুকোজের মাত্রা হঠাৎ কমে যাবে এবং ২০-৩০ মিনিটের মধ্যে আবার গ্লুকোজের মাত্রা বেড়ে যাবে। এর ফলে আপনার আবার খিদে পাবে, এবং আপনি আরেকটি বিস্কুট খান আর এই চক্রে আটকে পড়বেন। আর এমনটা চলতেই থাকে।

ডা. শর্মার জানান, আল্ট্রা-প্রসেসড খাবার এমনভাবে তৈরি করা হয় যাতে মস্তিষ্কের তৃপ্তির সংকেত দুর্বল হয়ে যায়। তাই চর্বি, চিনি ও লবণের নির্দিষ্ট সংমিশ্রণ ডোপামিন নিঃসরণ বাড়িয়ে আরও বেশি খেতে উৎসাহিত করে। তাই একটি বিস্কুট খাওয়ার পর আরও কয়েকটি খেয়ে ফেলা খুবই সাধারণ ঘটনা।

ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি কমাতে এবং সকালের নাশতাকে আরও স্বাস্থ্যকর করতে অন্তত কয়েক সপ্তাহ বিস্কুট বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন ডা. শর্মা। এর পরিবর্তে প্রোটিনসমৃদ্ধ ও পুষ্টিকর খাবার বেছে নেওয়া যেতে পারে। যেমন সেদ্ধ ডিম, কটেজ চিজ বা পনির, দই, চিজ ও বাদাম।

তার মতে, খাদ্যাভ্যাসে এ ধরনের পরিবর্তন আনলে কিছু মানুষের ক্ষেত্রে দিনের পরবর্তী সময়ে ক্লান্তি কমতে পারে এবং কয়েক সপ্তাহের মধ্যে খাবারের মাঝখানে অতিরিক্ত ক্ষুধার অনুভূতিও কমে আসতে পারে।

তবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শারীরিক পরিশ্রম, পর্যাপ্ত ঘুম এবং ব্যক্তির শারীরিক অবস্থার ভিত্তিতে চিকিৎসকের পরামর্শ নেওয়াও গুরুত্বপূর্ণ।

প্রতিদিনের ছোট ছোট খাদ্যাভ্যাস দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে। তাই সকালে চায়ের সঙ্গে নিয়মিত বিস্কুট খাওয়ার অভ্যাস থাকলে তা পরিমিত করা এবং পুষ্টিকর বিকল্প বেছে নেওয়া যেতে পারে। বিশেষ করে ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি থাকলে খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ নেওয়া ভালো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনার বিরুদ্ধে অভিযোগ জমা

নাট্যশালায় বিনামূল্যে দেখা যাবে ‘দেলুপি’

কনটেন্ট নির্মাতাদের জন্য সুখবর, ইউটিউবে এলো নতুন সুবিধা

কুষ্টিয়ায় ছেলের টর্চলাইটের আঘাতে গ্রাম পুলিশ নিহত

রোনালদোর দলের কাঁধে ৩ হাজার কোটি টাকার ঋণ

আজ থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

নামাজের প্রতিটি ধাপেই গুনাহ মাফের সুযোগ

চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার পরিণতি জানালেন চিকিৎসক

আজ থেকে যেসব এলাকায় ৩দিন ১২ ঘণ্টা করে গ্যাস বন্ধ থাকবে

আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন

২৭ জুলাই: ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন: / ইরানের ইউরেনিয়াম উদ্ধারে মার্কিন বিশেষ সামরিক অভিযান?

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র / হরমুজ প্রণালিতে লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ

আইআরজিসি / ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করলে বৈধ লক্ষ্যবস্তু হবে

আইফোনে হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট বাবল ডিজাইন

বাংলাদেশে আসছেন মুফতি আবুল কাসেম নোমানী

ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব

দ্রুত জ্বর, সর্দি-কাশি কমাতে যা খেতে পারেন

X