সোমবার
২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৫ এএম
আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন

ভারতে ৩১ জুলাই আত্মপ্রকাশ করতে যাচ্ছে ওয়ানপ্লাসের নতুন বাজেট স্মার্টফোন ওয়ানপ্লাস এন সিক্স এক্স। সাশ্রয়ী দামের এই স্মার্টফোনকে ঘিরে ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। শুক্রবার দুপুর ১২টায় অনলাইনে আনুষ্ঠানিকভাবে ফোনটির লঞ্চ ইভেন্ট অনুষ্ঠিত হবে।

ভারতের বাজারে লঞ্চের পর ওয়ানপ্লাস এন সিক্স এক্স পাওয়া যাবে জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন এবং ওয়ানপ্লাসের নিজস্ব অনলাইন স্টোরে।

ওয়ানপ্লাসের প্রকাশিত টিজার থেকে জানা গেছে, নতুন ফোনটির ডিজাইন অনেকটাই নর্ড ৫ ও নর্ড সিই ৬ লাইট মডেলের সঙ্গে মিল রয়েছে। ফোনের পেছনের অংশের এক পাশে উল্লম্বভাবে পিল আকৃতির ক্যামেরা মডিউল দেখা যেতে পারে। এর সঙ্গে থাকবে ফ্ল্যাশ। স্মার্টফোনটি দুটি আকর্ষণীয় রঙে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া ফোনের ওপরের অংশে ৩.৫ মিমি হেডফোন জ্যাক থাকারও ইঙ্গিত পাওয়া গেছে।

এই ডিভাইসে একটি শক্তিশালী ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের বড় ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী, একবার সম্পূর্ণ চার্জ দিলে সাধারণ ব্যবহারে এটি আড়াই দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। চার্জিংয়ের জন্য অন্তত ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রসেসর হিসেবে এতে মিডিয়াটেক ডাইমেনসিটি সিরিজের চিপসেট ব্যবহার করা হতে পারে।

দামের দিক থেকেও ওয়ানপ্লাস এন সিক্স এক্স ক্রেতাদের নজর কাড়তে পারে। আগের মডেল ওয়ানপ্লাস এন সিক্স-এর প্রারম্ভিক দাম ছিল ২২,৯৯৯ রুপি। তবে নতুন মডেলটির দাম তুলনামূলক কম রাখা হতে পারে।

ধারণা করা হচ্ছে, ভারতে ওয়ানপ্লাস এন সিক্স এক্স-এর প্রাথমিক দাম ২০ হাজার রুপির নিচে, অর্থাৎ প্রায় ১৮,৯৯৯ রুপি হতে পারে। তবে ফোনটির সঠিক দাম ও সম্পূর্ণ স্পেসিফিকেশন জানতে ৩১ জুলাইয়ের আনুষ্ঠানিক লঞ্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে : মির্জা ফখরুল

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনার বিরুদ্ধে অভিযোগ জমা

নাট্যশালায় বিনামূল্যে দেখা যাবে ‘দেলুপি’

কনটেন্ট নির্মাতাদের জন্য সুখবর, ইউটিউবে এলো নতুন সুবিধা

কুষ্টিয়ায় ছেলের টর্চলাইটের আঘাতে গ্রাম পুলিশ নিহত

রোনালদোর দলের কাঁধে ৩ হাজার কোটি টাকার ঋণ

আজ থেকে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

নামাজের প্রতিটি ধাপেই গুনাহ মাফের সুযোগ

চায়ের সঙ্গে বিস্কুট খাওয়ার পরিণতি জানালেন চিকিৎসক

আজ থেকে যেসব এলাকায় ৩দিন ১২ ঘণ্টা করে গ্যাস বন্ধ থাকবে

আসছে ওয়ানপ্লাসের সবচেয়ে কম দামের ফোন

২৭ জুলাই: ইতিহাসে এই দিনে যা ঘটেছিল

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন: / ইরানের ইউরেনিয়াম উদ্ধারে মার্কিন বিশেষ সামরিক অভিযান?

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র / হরমুজ প্রণালিতে লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ব্যর্থ

আইআরজিসি / ইরানে হামলায় ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করলে বৈধ লক্ষ্যবস্তু হবে

আইফোনে হোয়াটসঅ্যাপের নতুন চ্যাট বাবল ডিজাইন

বাংলাদেশে আসছেন মুফতি আবুল কাসেম নোমানী

ইউরোপজুড়ে দাবানলের তাণ্ডব

দ্রুত জ্বর, সর্দি-কাশি কমাতে যা খেতে পারেন

X