শুক্রবার
২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩

হোয়াটসঅ্যাপে ব্লক করেছে কিনা বুঝবেন যেভাবে

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ০৭:৫০ এএম
হোয়াটসঅ্যাপে ব্লক করেছে কিনা বুঝবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কিনা, তা নিয়ে অনেকেরই কৌতূহল রয়েছে। এতদিন পর্যন্ত প্রোফাইল ছবি দেখা না যাওয়া, লাস্ট সিন বা অনলাইন স্ট্যাটাস বন্ধ থাকা, মেসেজ পাঠানোর পর শুধু একটি টিক দেখা কিংবা ভয়েস কল সংযোগ না হওয়াকে ব্লক করার সম্ভাব্য লক্ষণ হিসেবে ধরা হতো। তবে এগুলোর কোনোটিই এককভাবে ব্লক হওয়ার নিশ্চিত প্রমাণ নয়। কারণ, প্রাইভেসি সেটিংস পরিবর্তন, ফোন পরিবর্তন কিংবা ইন্টারনেট সংযোগের সমস্যার কারণেও একই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে।

সম্প্রতি হোয়াটসঅ্যাপের এনক্রিপশন ভেরিফিকেশন ফিচার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের ধারণা, এই ফিচার ব্যবহার করে কেউ আপনাকে ব্লক করেছে কিনা, সে বিষয়ে কিছুটা নির্ভরযোগ্য ধারণা পাওয়া যেতে পারে। তবে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এনক্রিপশন ভেরিফিকেশন ফিচারটি মূলত চ্যাটের নিরাপত্তা যাচাইয়ের জন্য তৈরি, ব্লক শনাক্ত করার জন্য নয়।

হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত চ্যাটগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপশন দ্বারা সুরক্ষিত থাকে। এর অর্থ হলো, বার্তার বিষয়বস্তু কেবল প্রেরক ও প্রাপক দেখতে পারেন। এই নিরাপত্তা ব্যবস্থা যাচাই করার জন্য অ্যাপটিতে এনক্রিপশন বা ভেরিফাই এনক্রিপশন অপশন রয়েছে। এটি ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে চ্যাট খুলে তার প্রোফাইলে ট্যাপ করতে হবে। এরপর এনক্রিপশন অপশনে গেলে একটি কিউআর কোড ও নিরাপত্তা নম্বর দেখা যাবে। সেখান থেকে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করা যায়।

যদি ভেরিফিকেশন সফল হয়, তা হলে ধরে নেওয়া যায় যে চ্যাটের নিরাপত্তা ঠিক রয়েছে এবং ওই ব্যক্তি আপনাকে ব্লক করেননি। তবে যদি অন্য কোনও বিকল্প পদ্ধতিতে যাচাই করার বার্তা আসে, অনেকের মতে সেখানে ব্লক হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে এই পদ্ধতি কি একশ শতাংশ নিশ্চিত? না। এই বিষয়টি মাথায় রাখা জরুরি। হোয়াটসঅ্যাপ নিজে কখনও এমন কোনও ফিচার দেয়নি, যা সরাসরি জানিয়ে দেয় যে আপনাকে কেউ ব্লক করেছেন। এনক্রিপশন ভেরিফিকেশন ফিচার মূলত নিরাপত্তা যাচাইয়ের জন্য তৈরি হয়েছে, ব্লক স্ট্যাটাস দেখানোর জন্য নয়।

তাই শুধু একটি লক্ষণ দেখে সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না। প্রোফাইল ছবি, লাস্ট সিন, মেসেজে সিঙ্গেল টিক, কল না যাওয়া এবং এনক্রিপশন ভেরিফিকেশন,সবগুলো একসঙ্গে বিচার করলেই তুলনামূলক ভাবে সঠিক ধারণা পাওয়া যেতে পারে। এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো, অপর প্রান্তের ব্যক্তিকে কোনও মেসেজ পাঠানো বা ফোন করার প্রয়োজন হয় না। ফলে তাঁকে না জানিয়ে পরিস্থিতি সম্পর্কে একটি ধারণা পাওয়া সম্ভব বলে অনেকের দাবি। তবে এটিকে চূড়ান্ত বা সরকারি ভাবে নিশ্চিত ব্লক-চেক পদ্ধতি হিসেবে ধরা উচিত নয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভৈরব নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

যশোরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দোকানি কিশোর আহত

যশোর স্টেশন বাজারে মাছ ব্যবসায়ীকে কুপিয়ে জখম 

দুর্ঘটনাস্থলে স্তব্ধ বাবা: উদ্ধার হলো নিজেরই ছেলের নিথর দেহ

সংসদে সভাপতির দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাসদ থেকে জামায়াত, এমপি নজরুলের রাজনৈতিক জীবনের উত্থান-পতন

জামায়াত আমির / জামায়াত ফেরেশতাদের সংগঠন নয়, ভুল হলে সংশোধন করা হবে

কালীগঞ্জ হাসপাতালে ওষুধ প্রতিনিধিদের অবাধ বিচরণের অভিযোগ, রোগীসেবা ব্যাহত

রাণীনগরে শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

মির্জা ফখরুল / শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে

এমপি নজরুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে জামায়াত?

দেশজুড়ে ভারি বৃষ্টির পূর্বাভাস

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো তথ্য নেই : স্পিকার

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

আল-আকসা মসজিদে ঢুকে তাণ্ডব চালালো ইসরায়েলিরা

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা ওবায়দুর রহমানকে বহিষ্কার

রাষ্ট্রপতি পদত্যাগের গুজবে কান না দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের

দেশের বাজারে কমল সোনা ও রুপার দাম

X