
যশোর শহরের বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আলিফ হোসেন (১৫) নামে এক দোকানি জখম হয়েছেন। তিনি শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার বাদল হোসেনের ছেলে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
আহত আলিফ হোসেন জানান, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কের (প্যারিস রোড) পাশে একটি খাবারের দোকান রয়েছে। রাতে তার সাথে অপর দোকানি মিরাজ হোসেনের কথাকাটাকাটি হয়। এ সময় মিরাজ একটি ছুরি দিয়ে আলিফ হোসেনকে ছুরিকাঘাত করেন। পরে অন্য দোকানিরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
মন্তব্য করুন